কবিতা

উনুন

February 19, 2026

সাজিদ রহমান

186
View

উনুন উনুন উনুন, 
কাঞ্চনজঙ্ঘার পদতলে 
চায়ের দেশে থামুন।

উনুন উনুন উনুন, 
ভিতর গড়ের গল্প দিয়ে 
সাজবে, তবে শুনুন।

উনুন উনুন উনুন, 
শিল্পজনের কল্প দিয়ে জ্বলবে
অন্বেষণের জুনুন।

উনুন উনুন উনুন,
পঞ্চগড়ের কৃষ্ণ-বরণ 
কবির কর্ম, জানুন।

Comments

    Please login to post comment. Login