Posts

কবিতা

মুনাফেকের শয়তানি হাসি

February 19, 2026

Md. Anwar kadir

162
View

গালভরা তার সাদা দাড়ি
বয়স তো বেড়েই চলেছে
মিথ্যে বলে মুড়ির মতো
আমানতের খিয়ানত করে
সকল ওয়াদা ভঙ্গ করে
আড়ালে বসে শয়তানি হাসে!
কার সাহস কিছু বলবে তাকে?
বড্ড ইমানদার পরিচয় তার
তবে সে স্পষ্টতই মুনাফেক!
মানুষ ঠকিয়ে একা হাসে!
হয়ত জানেনা তার ঠিকানা
সম্পদের পাহাড়ে হবেনা
হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে!

Comments

    Please login to post comment. Login