ওরা অনেকেই কিন্তু হাজী সাহেব
অনেকে আবার প্রতি বছর হজ্জ করে!
সুযোগ পেলেই দুই টাকার জিনিস
দাম বাড়িয়ে পাচ টাকায় বিক্রি করে!
ওরা মানুষকে মানুষ মনে করেনা
অহংকারে ওদের পা মাটিতে পড়েনা!
ওরা অনেকেই কিন্তু হাজী সাহেব
হাজী সম্বোধন না করলেই রেগে যায়!
অনেকের আবার এত বেশি পাপ জমে
হজ্জ করেও বেচারা কুলোতে পারেনা
তাই মক্কা-মদিনা ছেড়ে আসতে চায়না!
ওদের ঘরে শিক্ষিত ছেলেমেয়ে আছে
পিতার আয়ের উতস জানতে চায়না!
কারো ঘরে বৃদ্ধ মা-বাবাও আছে
তারাও কখনো এসবের ধার ধারেনা!
ওরা অনেকেই কিন্তু হাজী সাহেব
অনেকের মুখে লম্বা দাড়িও আছে!
সপরিবারে হজ্জ করতে ভালো লাগে
কিছু কেনাকাটাও করে আসা যায়!