Posts

কবিতা

লোক দেখানোর প্রতিযোগিতা

February 22, 2026

Md. Anwar kadir

178
View

যার যা আছে তাই শুধু সে দেখায়!
সুন্দরী বউ আছে, মেকআপ করিয়ে 
প্রতিদিন ফেসবুকে ছবি পোস্টায়!
বেকার অবিবাহিত ছেলেরা দেখে 
আফসোস করে, গাল দেয় মনে মনে!
ভালো খাবে, ছবি দিতে হবে খাবারের
অভাবীদের ক্ষুধার জ্বালা এসব দেখে 
আরো বহু শতগুণ বেড়ে যায়!
ইফতার করবে, নেই কোন সংযম
তাতেও পোস্টাতে হবে সেলফি
দেখে অভাবী কষ্ট আরো বেড়ে যায়
রোজার স্পিরিট বলে  কিছু থাকেনা!
দুনিয়াটা এমন এক আজব কারখানা
সবাই শুধু বেশি বেশি দেখাতে চায়!

কষ্ট আছে শুধু অভাবী-মধ্যবিত্তের 

সমাজের মাঝখানে থেকে তারা 

প্রতিদিন সেন্ডুইচের মত পিষ্ট হয়!

Comments

    Please login to post comment. Login