Post

জরুরি ভিত্তিতে ২৭০১ কনস্টেবল নিয়োগ দেবে সরকার

February 23, 2026

Original Author Top Job

Translated by Top Job

304 views

জরুরি ভিত্তিতে ২৭০১ কনস্টেবল নিয়োগ দেবে সরকার
 

জরুরি ভিত্তিতে ২৭০১ কনস্টেবল নিয়োগ দেবে সরকার

সরকার পুলিশে নতুন করে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের নির্দেশ দিয়েছে। বিষয়টি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, নিয়োগের কাজ খুব দ্রুত শুরু হবে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সোমবার সচিবালয়ে এক মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের জানান, পুলিশের বিভিন্ন স্তরে জনবল কম আছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই শূন্য পদ পূরণ করা হবে।

তিনি আরও বলেন, কেউ পুলিশের বৈধ কাজে বাধা দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক হোক বা সামাজিক, কোনোভাবেই বৈধ কাজে বাধা দেওয়ার সুযোগ নেই। তবে পুলিশ যেন কাজের সময় সাধারণ মানুষের কোনো ঝামেলা না হয়, সেটাও দেখা হবে।

অস্ত্রের লাইসেন্স নিয়ে তিনি জানান, আগের সরকার সময়ে যেসব লাইসেন্স দেওয়া হয়েছিল সেগুলো আবার যাচাই করা হবে। নিয়ম মেনে না দিয়ে থাকলে তা বাতিল করা হবে। রাজনৈতিক কারণে যে লাইসেন্স দেওয়া হয়েছিল, সেগুলোও বাতিল হবে। বিস্তারিত…

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login