ভার্সিটির এক ছোটভাই সহকারী জজ হয়েছে। জীবনের পথে সে অনেক দূর এগিয়ে যাবে৷ দোয়া আছে।
তার একটা ঘটনা মনে পড়ে গেলো। তার চাচার সাথে তার বাবার জমি বন্টন নিয়ে কিছু ঝামেলা চলছিলো।
তার চাচা চালাকি করে একটা মামলা দিয়ে দেয়। সেখানে সেই ছোটভাইকেও ফাসিয়ে দেয়। পরে সে অনেক কাঠ-খড় পুড়িয়ে মুচলেকা দিয়ে সে মামলা থেকে অব্যহতি পায়।
আজ সে ছেলে নিজেই বিচারক। চারপাশে খোজ নিলে এরকম অসংখ্য মানুষ পাওয়া যাবে, যারা এভাবে আত্মীয়-স্বজনকে মামলা দিয়ে হয়রানি করে। কিন্তু এখন একজন বিচারকের কাছে কি তারা আপনজন হতে পারবে?
আমি যখন জুনিয়র ছাত্র তখনকার ঘটনা। ভার্সিটির হলের এক বড় ভাই। তিনি যখনই কোন চাকরির পরীক্ষার জন্য ভাইভা দিতে যাবেন তার আগেরদিন পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। একই ঘটনা একাধিকবার ঘটেছে। অথচ মামলার বাদী থাকে ভুয়া। খুজে পাওয়া যায়না।
পরে জানা গেলো, এসব করে থাকে তাদেরই কোন এক আত্মীয়।
একটি ছেলের জীবন নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছিলো তারা৷ যাইহোক। পরবর্তীতে ওই বড় ভাই এস সমস্যার সমাধান করে ফেলেছেন। কিন্তু খুজলে আমাদের আশেপাশে এমন অনেক মামলাবাজ পাওয়া যাবে।
এরা ক্ষতি করার ক্ষেত্রে আত্মীয়-স্বজনকেও ছাড় দেয়না।
আল্লাহ আমাদের সবাইকে এমন আত্মীয়ের হাত থেকে হেফাজত করুন।
21
View