Posts

পোস্ট

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা ১১

February 26, 2026

Nurul Mostak

Original Author Top Job

Translated by Top Job

28
View

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা ১১

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন স্কুলে মোট ১১ জন সহযোগী/সহকারী অধ্যাপক এবং প্রভাষক নিয়োগ করবে। আবেদন করা যাবে ১৩ মার্চ ২০২৬ পর্যন্ত।

পদ ও সংখ্যা

১. প্রভাষক (ইংরেজি) — ১ জন
বিভাগ: স্কুল অব সোশ্যাল সায়েন্সেস, হিউম্যানিটিজ অ্যান্ড ল্যাংগুয়েজেস
(সহকারী অধ্যাপক পদের বিপরীতে)

২. সহযোগী/সহকারী অধ্যাপক (আইন) — ১ জন
বিভাগ: স্কুল অব ল

৩. সহকারী অধ্যাপক/প্রভাষক (আইন) — ১ জন
বিভাগ: স্কুল অব ল
(শিক্ষাছুটির বিপরীতে)

৪. প্রভাষক (নিউট্রিশন) — ১ জন
বিভাগ: স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
(অধ্যাপক পদের বিপরীতে)

৫. সহকারী অধ্যাপক (ফার্মেসি) — ১ জন
বিভাগ: স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
(অধ্যাপক পদের বিপরীতে)

৬. সহকারী অধ্যাপক (ফুড অ্যান্ড নিউট্রিশন) — ১ জন
বিভাগ: স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
(সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)

৭. প্রভাষক (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) — ১ জন
বিভাগ: স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
(শিক্ষাছুটির বিপরীতে)

৮. সহযোগী অধ্যাপক (ইসলামিক স্টাডিজ) — ১ জন
বিভাগ: ওপেন স্কুল

৯. প্রভাষক (মার্কেটিং) — ১ জন
বিভাগ: ওপেন স্কুল

১০. প্রভাষক (শিক্ষা) — ১ জন
বিভাগ: স্কুল অব এডুকেশন
(অধ্যাপক পদের বিপরীতে)

১১. প্রভাষক (ইসলামিক স্টাডিজ) — ১ জন
বিভাগ: স্কুল অব এডুকেশন
(সহকারী অধ্যাপক পদের বিপরীতে)

বেতন স্কেল

প্রভাষক: গ্রেড–৯ (২২,০০০–৫৩,০৬০ টাকা)

সহকারী অধ্যাপক: গ্রেড–৬ (৩৫,৫০০–৬৭,০১০ টাকা)

সহযোগী অধ্যাপক: গ্রেড–৪ (৫০,০০০–৭১,২০০ টাকা)

আবেদন করার নিয়ম

রেজিস্ট্রার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর বরাবর প্রয়োজনীয় কাগজপত্রসহ ৮ কপি আবেদন জমা দিতে হবে।

নির্ধারিত আবেদনফরম সরাসরি সংগ্রহ করা যাবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আবেদন ফি: ১,০০০ টাকা (জনতা ব্যাংকের যেকোনো শাখায় ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে)
শেষ তারিখ: ১৩ মার্চ ২০২৬

Comments

    Please login to post comment. Login