Poetry

নূর-এ-মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

February 26, 2026

298 views

হৃদয়ের রজনীগন্ধা, তুমি নীল অপরাজিতা,
ইয়া রাসূলাল্লাহ, ইয়া মুহাম্মদ ﷺ, রহমাতুল্লিল ‘আলামিনের নূরদীপ্ত গাথা।


জাহেলিয়্যাতের ঘোর তমসায় ছিলে মশআল-এ-হিদায়াত,
তোমার জিকিরে জাগ্রত হয় মুমিনের অন্তরাত্মার হালাত।


গারে হিরার পবিত্র লাইলায় নাযিল হইল ওহীর কালাম,
“ইকরা”র ধ্বনিতে কম্পিত হইল আরশ, জাগিল আলামুল বাশার ।


তোমার সিরাত কুরআনের জীবন্ত তাফসীর,
তোমার আখলাক রহমতের বিশুদ্ধ তাবসীর।


ইয়া হাবীবাল্লাহ, তোমার দরবার রহমতের সাগর,
আফও ও করুণায় জয় করিলে শত্রুর অন্তর।


মক্কা হইতে মদিনা—হিজরতের সে পবিত্র সফর,
দীনের পতাকা উড্ডীয়মান, নূরে ভরিল ভুবনমণ্ডল।


তুমি শাফী‘উল উম্মাহ মাহশারের ময়দানে,
উম্মত আশ্রয় লভিবে তোমার দয়াময় ছায়াতলে।


তোমার সুন্নাহ মিসক-আম্বরের সুবাসসম,
যাহা গ্রহণ করে, তাহার জীবন নূরময় ও মুকররম।


ইয়া সাইয়্যিদাল মুরসালিন, তুমি দীন-দুনিয়ার সুরুর,
তোমার ইশক ব্যতীত অন্তর রহে সদা মলিন ও দূর।


দরূদ ও সালামে স্নিগ্ধ হউক এ জিহ্বা অবিরাম,
তোমার মুহাব্বতেই লভি ইমানের পূর্ণ ইকরাম।

ইয়া রাসূলাল্লাহ ﷺ, কবুল কর নাজরানা-এ-দিল নিবেদন,
তোমার ইশকে র‌ঙিন হউক আমল-ফিকির, জীবন-সমর্পণ।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login