সড়ক ও জনপথ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি, শূন্য পদ ১৮৮
সড়ক ও জনপথ অধিদপ্তর সম্প্রতি নতুন লোক নেওয়ার জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৪ থেকে ২০তম গ্রেডের পাঁচটি ভিন্ন পদে আবেদন চলছে। আবেদন করার শেষ তারিখ ১ মার্চ ২০২৬।
নিয়োগের পদগুলো
১. সার্ভেয়ার
পদ: ৯টি
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)
২. সিকিউরিটি সুপারভাইজার
পদ: ৪টি
বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)
৩. ইঞ্জিন চালক
পদ: ১৬টি
বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)
৪. ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট
পদ: ৫২টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)
৫. নিরাপত্তা প্রহরী (সিকিউরিটি গার্ড)
পদ: ১০৭টি
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড ২০)
বয়সসীমা
১ মার্চ ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
১ থেকে ৩ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর।
আবেদন করার নিয়ম
নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।
আবেদন ফি
১ থেকে ৪ নম্বর পদ: ১০০ টাকা + ১২ টাকা সার্ভিস চার্জ = ১১২ টাকা
৫ নম্বর পদ: ৫০ টাকা + ৬ টাকা সার্ভিস চার্জ = ৫৬ টাকা
প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব পদের ফি ৫০ + ৬ = ৫৬ টাকা
ফি আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
শেষ তারিখ
১ মার্চ ২০২৬, বিকেল ৫টা