যাওয়ার জন্য প্রস্তুতি নেয়ার কথা ছিলো
আর অপ্রস্তুত অবস্থায়ই সবাই চলে যায়!
যেতে যে হবে এ কথাটাই যেন ভুলে যাই
কত যে মায়া পড়েছে মায়ার সংসারে!
এত কম সময় যে ভাবতেই অবাক লাগে
অথচ মন যেন কিছুতেই মানতে চায়না!
কতজনকে দেখেছি মায়ায় মযে থাকতে
অথচ একটিবার বলে যেতেও পারেনি!
এত যে মায়া এত যে অব্যক্ত অনুভূতি
চলে যাবার কালে সবই যাবে হারিয়ে!
যদি আরো কিছু সময় হাতে পাওয়া যেত
আরেকটু প্রস্তুতি নেওয়ার অবকাশ হতো!
154
View