Posts

গল্প

পীরবাবা সব বলে দিতে পারেন

March 3, 2026

Md. Anwar kadir

9
View

লালমিয়া চাচার সাথে শিশিরের দেখা৷ তিনি একজন পীরের মুরিদ। পীরবাবা বলতে উনি অন্ধ। পীরের একজোড়া ছেড়া জুতো এনে নিজের ঘরের কোনে রেখে দিয়েছেন। সেখানে নাকি মাঝে মাঝে মাথা ঠেকান। আবার পীর এবং তার ছেলের একখানা ছবিও ঘরের দেয়ালে টাঙ্গিয়ে রেখেছেন। প্রতিদিন সকালে পীরের পদধূলি নিয়ে ঘর থেকে বের হন।
শিশির লালমিয়া চাচাকে তার পীর সম্পর্কে নানা প্রশ্ন করলো। পীর সাহেব নাকি কারো চেহারা দেখেই তার সম্পর্কে অনেক কিছুই বলে দিতে পারেন। আর কথাটা একদম বানিয়ে বলা না। একবার দেখেই লালমিয়া সম্পর্কে অনেক কিছুই বলে দিয়েছে। 
তা দেখেই তিনি এই পীরের উপর বিশ্বাস এনেছেন তিনি। এমনকি আজকেও তিনি কি সমস্যা নিয়ে পীরের কাছে গিয়েছেন তা বলতে হয়নি৷ চেহারা দেখেই বলে দিয়েছেন তিনি। এমনকি এই মুহুর্তে শিশিরের সাথে কি কথা হচ্ছে তা হুবহু বলে দিতে পারবেন তার বাবাজান।
শিশির লালমিয়া চাচার কথা মনোযোগ দিয়ে শুনলো। সে অনেক ভেবে চিনতে সুন্দর করে বললো,"চাচা৷ জাদুকর যারা তারাও কিন্তু আপনার চেহারা দেখে বলে দিতে পারবেন অনেক কিছু।"
চাচা একটু বিরক্ত হলেন। শিশির হাল না ছেড়ে দিয়ে বললো,"কিছু মনে কইরেন না চাচা। নবীজি সা:ও কিন্তু এমন গায়েব জানতেন না। আল্লাহ যতটুকু জানাতেন তাই তিনি জানতেন। গায়েবের মালিক শুধু আল্লাহ। তাকে খাশির মাংশের সাথে বিষ দেওয়া হয়েছিলো। জানেন তো?"
চাচা একটু ইতস্তত করলেন। তারপর জিজ্ঞেস করলেন,"তুমি কি আমার পীরবাবাকে জাদুকর বলতে চাচ্ছো?"
শিশির বললো,"আমি তো জানিনা। হতেও পারে। তবে এমন গায়েব কেবল শয়তানের পূজারী জাদুকরেরাই বলতে পারে।
দেখেন, নবীজি সা: এর উট হারিয়ে গেলে এক ইহুদি তাকে ব্যঙ্গ করেছিলো। উনি গায়েব জানলে তো নিজেই বের করে ফেলতেন। কিন্তু আল্লাহই আবার তাকে সে উট ফিরিয়ে দিয়েছিলেন।"
চাচা মনে হয় রেগে গেছেন। তারপরও জিজ্ঞেস করলেন,"জাদুকর কিভাবে কারো সম্পর্কে বলতে কিভাবে পারে?"
শিশির জবাব দিলো,"আমাদের সবার সাথেই একটা করে কারিন জিন থাকে। সে যেহেতু আমাদের সাথে সাথেই থাকে, তাই আমাদের সম্পর্কে কম-বেশি সবই বলতে পারে।
এসব জাদুকরেরা তার নিজের কারিন জিনকে দিয়ে আপনার কারিন জিনের সাথে কথা বলাবে। তারপর আপনার সম্পর্কে সব বলে দিতে পারবে।"
লালমিয়া চাচা অবাক হলেন। উনি এতদিন ধরে তার পীরবাবাকে দেখে এসেছেন। এই সময় এসে অবিশ্বাস করবেন? এটা হতে পারেনা। তিনি শিশিরকে একটা ধমক দিলেন। 
শিশির উনাকে শান্ত করে বসিয়ে বললো,"আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবেনা। আপনার বিবেক-বুদ্ধি খাটায়ে চিন্তা কইরেন। 
মনে রাখবেন। গায়েবের মালিক শুধু আল্লাহ। আর কেউ না।"

Comments

    Please login to post comment. Login