Post

বাংলাদেশ পুলিশ সার্জেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ, আবেদন ৮ মার্চ থেকে ২ এপ্রিল

March 6, 2026

Original Author Top Job

Translated by Top Job

303 views

বাংলাদেশ পুলিশ সার্জেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ, আবেদন ৮ মার্চ থেকে ২ এপ্রিল

সম্প্রতি বাংলাদেশ পুলিশ সার্জেন্ট পদে নতুন জনবল নেওয়ার জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। আগ্রহীরা আগামী ৮ মার্চ ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

পুলিশ সার্জেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক (গ্র্যাজুয়েশন) পাস হতে হবে।

অন্যান্য দক্ষতা: প্রার্থীর মোটরসাইকেল চালাতে জানতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে কিছুটা অভিজ্ঞতা থাকাও প্রয়োজন।

বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন না। এছাড়া শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭২৭২ মিটার) হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং ফুলিয়ে ৩৪ ইঞ্চি হতে হবে।

নারী প্রার্থী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫৬ মিটার) হতে হবে।

বয়সসীমা: ২ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিল করা হবে।

বেতন ও গ্রেড: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে বেতন দেওয়া হবে। বেতন হবে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। এর সঙ্গে সরকারি অন্যান্য সুযোগ-সুবিধাও থাকবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: ৮ মার্চ ২০২৬ থেকে ২ এপ্রিল ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন ফি: শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করার সময় টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ৪৮ টাকা চার্জ দিতে হবে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login