অনেক মানুষকে দেখি অপরকে ছোট করে কথা বলে খুব মজা পায়। সুযোগ পেলেই অন্যকে খোচা দিয়ে কথা বলে। অনেকের এসব এমন অভ্যাস হয়ে গেছে যে কি বলছে তার হুশ থাকে না।
আবুল, মফিজ, ইউনুস ইত্যাদি নামকে আমাদের সমাজের কিছু মানুষের কাছে খুবই তুচ্ছতাচ্ছিল্য করে নিয়েছে। তার অধীন বা দুর্বল বা ছোট কাউকে এসব বলে ব্যঙ্গ করে অনেকেই পাশবিক আনন্দ পায়।
অথচ এটা জানেইনা যে কারো নাম ব্যঙ্গ করা হারাম। ইউনুস নামটি আল্লাহর একজন প্রিয় নবীর। তার নামটা কোরানেও এসেছে। অথচ এই নামটি নিয়েও মজা করা হয়।
অথচ সুরা হুজুরাত এর ৪৯তম আয়াতে আল্লাহ বলেন, “আর তোমরা একে অন্যের প্রতি দোষারোপ কোরো না এবং তোমরা একে অন্যকে মন্দ নামে ডেকো না; ইমানের পর মন্দ নাম অতি নিকৃষ্ট।"
আবার সুনানে ইবনে মাজাহ এর ৪২১৩তম হাদিস অনুযায়ী রাসুলুল্লাহ ﷺ বলেছেন,"একজন মুসলমানের জন্য এটুকুই মন্দ হওয়ার জন্য যথেষ্ট যে, সে তার মুসলিম ভাইকে তুচ্ছ মনে করে।"
উত্তম আখলাক হলো ফরজ। অথচ কিছু মানুষ ক্ষমতা, শক্তি আর যৌবনের তাড়নায় ধারাকে সরা জ্ঞান করে। তারা বুঝতে চায়না যে তার চেয়ে বড় বড় ক্ষমতাধর ব্যক্তিদেরও পতন হয়েছে।
শিক্ষা জীবনে যেসকল ছাত্রদের মূল্যায়ন করিনি বা যারা আমার চেয়েও খারাপ ছাত্র ছিলো, তারা আজ আমার চেয়েও ভালো অবস্থানে আছে।
আবার আমাকে যারা একটা সময় তুচ্ছতাচ্ছিল্য করতো আমি তাদের অনেকের চেয়েও ভালো আছি। সবই আল্লাহর দয়ায়৷
আমদের মনে রাখা উচিত সম্মান আল্লাহ দিয়ে থাকেন এবং তিনিই অসম্মানিত করে থাকেন। হেটে যাওয়ার সময় যেন অহংকার প্রকাশ না পায় তা অবশ্যই খেয়াল করা উচিত।
মানুষ যেন আমাকে অহংকারী না ভাবে এবং তাদেরই একজন ভাবতে পারে তেমনিভাবে চলা উচিত।
9
View