অনেকদিন আগে দাইয়ুস বলে একটা শব্দ শুনেছিলাম। এ সম্পর্কে জানার খুবই আগ্রহ থেকেই পড়াশোনা করলাম।
তারপর দাইয়ুস সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম৷
তবে এটা নিয়ে কথা বলা একটা জটিল কাজ। অনেকেই নেগেটিভভাবে নিতে পারে। তাতেও কিছু আসে যায়না।
কারণ এটা আমার বলা কোন কথা না। শব্দটি স্বয়ং নবীজি সা: ব্যবহার করেছেন। হাদিসে আছে। এমনকি কারা দাইয়ুস এবং তাদের পরিনতি সম্পর্কেও ধারণা দেওয়া আছে।
মুসনাদে আহমাদ এর ৫৩৭২তম হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "তিন শ্রেণির লোকের দিকে আল্লাহ তায়ালা কিয়ামতের দিন (দয়ার দৃষ্টিতে) তাকাবেন না: পিতামাতার অবাধ্য সন্তান, পুরুষের বেশ ধারণকারী নারী এবং দাইয়ুস ব্যক্তি।"
সুনানে নাসাই এ উল্লেখিত নবীজি সা: এর ২৫৬২তম হাদিসে দাইয়ুস ব্যক্তির পরিচয় দেওয়া হয়েছে। যে ব্যক্তি তার অধীনস্থ নারীদের পাপাচার বা অশ্লীলতার বিষয়ে নীরবতা পালন করে বা সমর্থন দেয় তাদেরকে দাইয়ুস বলে পরিচয় দেওয়া হয়েছে।
অনেককেই দেখেছি বিয়ে করে প্রতিদিন বউকে সাজিয়ে ফেসবুকে ছবি তুলে প্রকাশ করে। এ যেন বউ এর বিজ্ঞাপন। তবে এরা দাইয়ুস কি-না তা আমি জানিনা।
আবার অনেকেই অর্ধ-উলঙ্গ হয়ে চলাফেরা করে। সেক্ষেত্রেও পুরুষরা দাইয়ুস হবে কি-না তাও আমি জানিনা।
তবে প্রশ্নটি আমাদের সবারই নিজেকে করা উচিত বলে মনে হয়। বিবেক থেকে যদি উত্তর না আসে তবে তো কিছুই বলার নেই। আর উত্তর হা হলে অবশ্যই সাবধান হওয়া উচিত।
9
View