Posts

গল্প

ইসলাম একটি আধুনিক জীবন ব্যবস্থা

March 8, 2026

Md. Anwar kadir

2
View

আমি বললাম,"ভাই৷ ইসলামকে সময়ের সাথে খাপ নেয়া উচিৎ। এটা আধুনিক যুগ, এখন আর মধ্যযুগীয় চিন্তাভাবনা বা কথাবার্তা আর চলেনা।"
ভাই জিজ্ঞেস করলেন,"তুই ইসলামের কোন অংশটা পরিবর্তন করতে চাস? কোন অংশটা তোর মনে হয় আধুনিক যুগের সাথে যায়না?"
আমি ফেসে গেলাম। কারণ আমি তো ইসলাম সম্পর্কে এত ভালো জানিনা। ইসলামের এমন কোন বিষয় আছে কি-না তাও জানিনা।
সাহস করে বললাম,"নারীর পোশাকের বিষয়টি। নারীকে তার স্বাধীনতা অনুযায়ী যে কোন পোশাক পড়ে বের হওয়ার অধিকার দিতে হবে।"
ভাই বললেন,"উলঙ্গ হয়ে চললে যদি কেউ আধুনিক হয় তবে প্রাচীনকালের গুহাবাসী উলঙ্গ বা অর্ধ-উলঙ্গ নারীরাই অনেক আধুনিক ছিলেন। কি বলিস?"
আমি তো ধরা খেয়ে গেছি। জ্ঞানী ব্যক্তির সাথে কথা বলার আগে ভেবে চিনতে বলা উচিৎ এটা মাঝে মাঝে ভুলেই যাই। 
ভাই আবার বললেন,"কেউ উলঙ্গ হয়ে রাস্তায় বের হলে তো আধুনিক সমাজও তা মেনে নিবেনা। তাইনা? 
আর ইসলাম তাকে আরো সুন্দর ও সম্মানজনক অবস্থানে নিয়ে গেছে শুধু। 
এমনিতেও বাংলাদেশের কত শতাংশ নারী বোরখা বা হিজাব পড়ে? যারা পড়েনা তাদের তো কেউ কিছুই বলেনা। তারপরও কেন ইসলামকে আধুনিক হতে হবে?"
ভেবে দেখলাম, ভাই তো ঠিকই বলেছেন। কিছু লোক এমনিতেই এসব বুলি আওড়ায় ইসলামকে কোনঠাসা করার জন্য শুধু।
ভাই আমাকে বুঝালেন, ইসলাম হলো নিজেই একটা আধুনিক ধর্ম৷ এখানে প্রতিটা শিক্ষা যে কোন সময়ের সাপেক্ষে আধুনিক। ইসলামের কোন কিছুর পরিবর্তন করার প্রয়োজন পড়েনা৷ 
কিছু লোক ইসলামের বিরুদ্ধে কিছু বলতে হবে তাই এসব বলে। আমিও তাদের মতো না বুঝেই এসব বলা শুরু করে দিয়েছি। 
ইসলাম হলো আল্লাহর সবচেয়ে প্রাচীন এবং একই সাথে আধুনিক জীবন ব্যবস্থা৷ ইসলামের সকল শিক্ষা চৌদ্দশত বছর পূর্বে যেমন উপযুক্ত ছিলো, তেমনি তা আজও উপযোগী। এর কোন কিছুই পরিবর্তন করার প্রয়োজন নেই। যারা এসব বলে তারা আমার মতো না বুঝেই উল্টাপাল্টা বলে। 
এর বাইরে আছে কিছু জ্ঞানপাপী। এরা ঘৃণা আর ইসলামবিদ্ধেষ থেকে ইসলাম সম্পর্কে এসব উদ্ভট কথা বলে থাকে।

Comments

    Please login to post comment. Login