Essay

বাদশাহ নামদার এর quotes

June 8, 2024

Original Author জিসান আকরাম

1,391 views

হুমায়ুূন আহমেদ এর বাদশাহ নামদার থেকে তুলে নেওয়া কিছু quotes:


রাজ্য হলো এমন এক রুপবতী তরুণী
যার ঠোঁটে চুমু খেতে হলে
সুতীক্ষ্ণ তরবারির প্রয়োজন।


।

অশ্ব অশ্বারোহীর বন্ধু নয় ।

যেমন বন্ধু নয় বায়ু, মেঘমালার ।

বন্ধু হবে এমন যাদের সঙ্গে কখনো দেখা হবে না ।

দু’জনই থাকবে দু’জনের কাছে অদৃশ্য ।

দৃশ্যমান থাকবে তাদের ভালোবাসা ।


।

পৃথিবীর পবিত্রতম বস্তু হলো গভীর দুঃখ থেকে নিঃসৃত অশ্রুধারা


।

'য পলায়তি স্ব জীবতি '। যে পলায়ন করে সে বেঁচে থাকে

।

রাজা যায়, রাজা আসে। প্রজাও যায়, নতুন প্রজা আসে। কিছুই টিকে থাকে না। ক্ষুধার্ত সময় সবকিছু গিলে ফেলে, তবে গল্প গিলতে পারে না। গল্প থেকে যায়।


।


প্রদীপ্ত সূর্য ছিল আমার বাবার কাছে ম্লান।


।

একজন প্রেমিকের কাছে চন্দ্র হলো তার প্রেমিকার মুখ, আর জ্যোৎস্না হলো প্রেমিকার দীর্ঘশ্বাস।

।


বিদ্যা স্তব্ধস্য নিষ্ফলা (যে কথা কইতে ভয় পায়, তার বিদ্যা নিষ্ফল হয় )

।


‘হে প্রিয়তমা! যুক্তি বলছে তোমাকে পাওয়া আকাশের চন্দ্রকে হাতে পাওয়ার মতই দুঃসাধ্য। মন বলছে তোমাকে পেয়েছি। মনের কথাই সত্য। তুমি আমার।’

।


যদিও দর্পণে আপন চেহারা দেখা যায়,

কিন্তু তা পৃথক থাকে।

নিজে নিজেকে অন্যরূপে দেখা

আশ্চর্যের ব্যাপার।

এ হলো আল্লাহর

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login