Posts

কবিতা

হিসাবের অসমাপ্ত খাতা

March 9, 2026

Md. Anwar kadir

37
View

মাঝে মাঝে নিজের সাথে অনেকের সম্পর্কেই কথা হয়
ভুলে যাই, তাদের মধ্যে কতজনকে হারিয়ে ফেলেছি
তাদের কারো সাথেই আর কোনদিন দেখা হবেনা!
কতজনকে যে কথা ও কাজের মাধ্যমে কষ্ট দিয়েছি
সে হিসাব আর মিটানোর সুযোগ পাওয়া গেলোনা!
হিংসায় বা ঘৃণায় কতজনের নামে মন্দ কথা বলেছি
ক্ষমা চাওয়ার কোন পথ কেউ আর রেখে গেলো না!
সমবয়সীদের দিকে তাকালেই বাস্তবতা বুঝা যায় 
তাদের অনেকের চামড়ায় ভাজ পড়তে শুরু করেছে!
সুবিচার করা হয়নি নিজের বা অন্য কারোরই সাথে
যে হিসাব মিলেনি তা হয়ত আর মিলবেনা কোনদিন!
কারো চলে যাওয়া হয়ত আপনজনকে ব্যথিত করবে
অসমাপ্ত হিসাবের খাতায় নতুন পাতা যোগ হবে হবেনা!

Comments

    Please login to post comment. Login