Posts

গল্প

মুসলিমরা কি হাজরে আসওয়াদ’কে পুজা করে?

March 10, 2026

Md. Anwar kadir

29
View

একটা ভিডিও দেখছিলাম একটা অমুসলিম ভাই আর লন্ডনের বাঙ্গালী দাওয়াতী ব্রাদার হাশিম কথা বলছিলেন। 
অমুসলিম ভাইটির দাবী মুসলিমরা হাজরে আসওয়াদের পূজা করে। কারণ তারা এতে চুমো দেয়। 
ব্রাদার হাশিম প্রশ্ন করলেন,"আপনি আপনার মাকে যদি চুমো দেন সেটা কি তাকে পূজা করা হবে?"
অমুসলিম ভাইটি হকচকিয়ে গেলেও তিনি ব্রাদার হাশিমের সাথে একমত হলেন না। 
ব্রাদার হাশিম আবার বললেন,"আপনি খেয়াল করবেন যে হজ্জের সময় মুসলিমরা কাবা ঘরের চারপাশে ঘুরে আর 'আল্লাহু আকবার' বলে ধ্বনি দেয়। কারণ তারা আল্লাহর ইবাদত করে। তারা কিন্তু কাবা ঘরের নামে ধ্বনি দেয়না।"
এবার অমুসলিম ভাইটি হয়ত বুঝতে পেরেছেন। তারপরও না বুঝার ভাণ করতে লাগলেন। 
ব্রাদার হাশিম হযরত উমর রা: এর সেই হাদিসটি তাকে শোনালেন যা মুলত তিনি হাজরে আসওয়াদ সম্পর্কে বলেছিলেন।
তিনি বলেছিলেন  "আমি জানি তুমি একটি সাধারণ পাথর, যা কারো উপকার বা ক্ষতি করতে পারো না। যদি আমি রাসূলুল্লাহ (সা.)-কে তোমাকে চুম্বন করতে না দেখতাম, তবে আমি কখনো তোমাকে চুম্বন করতাম না"
অর্থাৎ মুসলিমরা নবীজি সা: এর অনুসরণ করার জন্যই এটি করে থাকে। কেউ হজ্জের সময় হাজরে আসওয়াদে চুমো দিতে না পারলেও তার হজ্জ হয়ে যাবে।

এটি হজ্জের একটি সুন্নত। ফরজ নয় এবং ওয়াজিবও নয়। হাজারো মানুষের ভিড়ের মাঝে অনেক মুসলিম হাজরে আসওয়াদ এর কাছেও যেতে পারেনা। তাদের হজ্জও হয়ে যাবে যদি আল্লাহ গ্রহণ করেন।

Comments

    Please login to post comment. Login