Posts

গল্প

প্রেম করা নিয়ে বাবা এবং ছেলের মাঝে কথোপকথন

March 10, 2026

Md. Anwar kadir

31
View

ছেলেটি সদ্য কলেজ জীবন শেষ করে ভার্সিটিতে পা দিয়েছে। বাবার সাথে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তারা একে অপরকে আপনি বলেই সম্বোধন করে কথা বলে। 
বন্ধু আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আলাদা জিনিস। বাবা-মা বন্ধুর মতো আচরণ করতে পারেন। 
তবে তারা কখনোই বন্ধু হয়না। তাদের অবস্থান সবার উপরে। কিন্তু আল্লাহর উপরে নয়। 
ছেলে বললো,"বাবা। আমার একটি মেয়েকে খুব ভালো লেগেছে৷ এখন কি করবো?"
বাবা বললেন,"আপনি কি আমার কাছে পরামর্শ চাচ্ছেন? নাকি অনুমতি?"
ছেলে বললো,"আমি তো জানিনা এটা কি অনুমতি চাওয়া কী-না। আপনি আমার চেয়ে এই বয়স সম্পর্কে ভালো জানেন।"
বাবা প্রশ্ন করলেন,"মেয়েটিকে আপনার কতটুকু ভালো লাগে? বেশি?"
ছেলে জবাব দিলো,"এটা তো মাপা যায়না।"
বাবা আবার প্রশ্ন করলেন,"কবে থেকে ভালো লাগে? আর আপনি কি তাকে ভালো লাগার কথা বলেছেন?"
ছেলে বললো,"কয়েকদিন ধরে ভালো লাগছে। আর এখনো তার সাথে কোন কথাই বলিনি। তাই বলাও হয়নি।"
বাবা বললেন,"তাহলে ভালো লাগাটা এখনো প্রাথমিক পর্যায়েই আছে৷ আর পুরো ব্যাপারটা এক পাক্ষিক।"
ছেলে মাথা নেড়ে হা সূচক সায় জানালো৷ 
বাবা বললেন,"তাহলে মেয়েটির থেকে আপনি দূরে থাকেন। এটি আপনার বয়সে হয়েই থাকে। কিন্তু এই ডোপামিনের ফাদে পা দেওয়া বোকামি হবে।"
ছেলে কারণ জানতে চাইলো৷ 
বাবা এমন কয়েকটা উদাহরণ দিলেন যারা ছাত্রজীবনে প্রেম করে সব খুইয়ে দিয়েছে। ছেলের তবু মন মানতে চায়না। 
বাবা বললেন,"দেখেন। প্রেম করা মানে এক প্রকার বিবাহ বহির্ভূত সম্পর্ক করা যার কোন ভিত্তি নেই৷ এমন সম্পর্কে আল্লাহর রহমত থাকেনা।
এটা সামান্য আঘাতেও ভেঙে যায়। এমনকি একটা ঝগড়া লাগলেও ভেঙে যেতে পারে। 
আবার সামনে একটা বেটার অপশন আসলেও একে অপরকে ছেড়ে যায়। আর বর্তমান সময়ে তো লয়্যালটির কোন মূল্যই নেই। 
আর বিবাহ তো একটি সামাজিক প্রক্রিয়া। এখানে সকল বালা-মুসিবতে একে অপরের পাশে থাকে। এত সহজে ভাঙ্গেনা।"
ছেলে বললো,"আপনি চাচ্ছেন যে আমি নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করি। সেক্ষেত্রে এই মেয়েটিকে কি আর পাবো?"
বাবা বললেন,"এটা কে বলতে পারে? জীবনে চলার পথে এমন অনেক কিছুই সামনে আসে যে মনে হয়, এটাই আমার চাই। কিন্তু আল্লাহ সবকিছু আপনার জন্যে সৃষ্টি করেননি। 
ভবিষ্যতে হয়ত এর চেয়ে আরো সুন্দরী মেয়ে দেখতে পাবেন যাকে দেখে মনে হবে, এই মেয়েটাই আমার চাই। 
হতে পারে এটা আপনার জন্য একটা পরীক্ষা, একটা ফাদ। একবার পা দিলেই আটকে যাবেন।"
ছেলে প্রশ্ন করলো,"কিন্তু বাবা। মন কেন মানেনা?"
বাবা বললেন,"এটাই তো বয়সের দোষ। ডোপামিনের প্রবাহের ফল। এটা অবশ্যই একটা মোহ, যা ধৈর্য ধরলেই কেটে যাবে। আর এক পা সামনে বাড়ালেই শেষ।
আজকে যদি নিজের মনের ধোকায় পড়ে যান, হয়ত একদিন এর জন্য আফসোস করবেন। যদি এই মেয়ে অন্য কারো জন্য আল্লাহ বরাদ্দ করে রাখেন আপনি তার হক নষ্ট করেন? 
পারবেন তার হিসাব দিতে? 
কোন মুখ নিয়ে তখন আল্লাহর সামনে দাড়াবেন?
আপনি নিজের ক্যারিয়ারের উপর গুরুত্ব দিন। নিজের পায়ে দাড়ান। আমি নিজে এর চেয়ে সুন্দরী এবং ভালো মেয়ে দেখে আপনাকে বিয়ে করাবো। তখন আর এই মেয়েকে হারানোর জন্য কোন কষ্টই থাকবেনা।।"
ছেলে বাবার কথা শুনে খুশি হলো। সে বাবার কথামতো ভালো করে পড়াশোনা করবে বলে সিদ্ধান্ত নিলো।

Comments

    Please login to post comment. Login