বাবা আর তা কলেজ পড়ুয়া কন্যার মাঝে কথা হচ্ছে।
মেয়ে বললো,"বাবা। একটা ছেলে ইদানীং আমাকে পিছু করে। বিশেষ করে পথে চলার সময়।"
বাবা বললেন,"সাবধানে থাকবেন মা। সময়টা ভালো যাচ্ছেনা। কিন্তু ছেলেটা কে? আর সে চায় কি?"
মেয়ে বললো,"জানিনা বাবা, কি চায় সে। আমাদের বাসার আশেপাশেই কোথাও থাকে।"
বাবা বললেন,"আপনি অবশ্যই জানেন সে কি চায়। আমি নিজে খোজ নিয়ে দেখবো সে কে। তার পরিবারের সাথে প্রয়োজনে কথা বলবো।"
মেয়ে বললো,"শুধু ধারণার ভিত্তিতে তার পরিবারের সাথে কথা না বলাই ভালো। প্রয়োজন পড়লে আমিই আপনাকে বলবো।
ছেলেটার বাইক আছে। দামী পোশাক পড়ে বাইকের পিছনে প্রায়ই মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়।"
বাবা বললেন,"এমন ছেলেই তো মেয়েরা পছন্দ করে। তাইনা?"
মেয়ে বললো,"জানিনা বাবা। হয়ত করে।"
বাবা বললেন,"আপনি যেহেতু পড়াশোনা করছেন, তাই আপনার জন্য আমি পাত্র খুজিনি। হয়ত বিয়ে হলে পড়াশোনায় ছেদ পড়তে পারে৷ তবে উপযুক্ত পাত্র পেলে ভেবে দেখবো আমি।"
মেয়ে বললো,"কিন্তু বাবা৷ আমি আরো পড়াশোনা করতে চাই৷ তারপর বিয়ে।"
বাবা বললেন,"দেখুন আপনি আমার কাছে আল্লাহর আমানত৷ আমাকে আমানতের হক আদায় করতে হবে।
আমি যখন থাকবোনা তখন আপনাকে নিরাপদে রাখবে এমন একটা ছেলে আমাকে খুজতেই হবে। এটা বাবা হিসেবে আমার দায়িত্ব।
ঘরের বাইরে অবশ্যই পর্দা করবেন।
আশা করি আপনি আমাদের বিশ্বাস ভঙ্গ করবেন না৷ আর আল্লাহর সামনে আমাকে লজ্জিত করবেন না।"
মেয়ে বললো,"না বাবা। করবোনা।"
বাবা বললেন,"কোন উপযুক্ত ছেলে আপনার মনে ধরলে আমাকে বলতে পারেন যে কোন সময়। আমি ভেবে দেখবো। আমি আপনার সাথে দ্বিমত পোষণ করবোনা। কিন্তু কোন ছেলের হাত ধরে পথে-ঘাটে-পার্কে ঘুরে বেড়াবেন না। এমন কোন দিন যেন না আসে।
দেখুন মা। জীবনটা অনেক বড়। আর এটা একটা সাদা কাপড়ের মতো। এতে দাগ পড়তে দিয়েন না। নিজের কাছে, আল্লাহর কাছে এবং সবার কাছেই সৎ থাকবেন।
আপনার এই বয়সটা খুবই গুরুত্বপূর্ণ। সময়কে কাজে লাগান। জীবনের পথে সাফল্য অনেক দূর।
আর ছেলেরা আপনার পিছনে পাগলা কুকুরের মতো ছুটবে। কেউ হয়ত আসল মতলব লুকিয়ে শুধু বন্ধুত্ব করতে চাইবে। তবে নিজের মর্যাদার কথা সব সময় মাথায় রাখবেন।
পড়াশোনা বা যে কোন প্রয়োজনে কোন ছেলের কাছে সাহায্য না নিয়ে নিজের মেধা এবং শ্রমের উপর নির্ভর করবেন।"
48
View