Posts

কবিতা

আমার সোনার বাংলা

March 11, 2026

এম মাহফুজ সরকার

18
View

আমার সোনার বাংলা

আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ,
তোমার বাতাস,
আমার প্রাণে বাজায় বাঁশি।

ও মা, ফাগুনে তোর আমের বনে
ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে—

ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে
আমি কী দেখেছি মধুর হাসি।

কি শোভা, কি ছায়া গো,
কি স্নেহ, কি মায়া গো—
কি আঁচল বিছায়েছ বটের মূলে,
নদীর কূলে কূলে।

মা, তোর মুখের বাণী
আমার কানে লাগে সুধার মতো,
মরি হায়, হায় রে—

মা, তোর বদনখানি মলিন হলে
ও মা, আমি নয়নজলে ভাসি।

আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি।

My Golden Bengal

My golden Bengal,
I love you.
Forever your skies,
Your air,
Play the flute in my heart.

O mother, in spring, the fragrance
From your mango groves
Drives me mad with joy—
Ah me!

O mother, in autumn, in your fields
Full of ripened rice,
What a sweet smile I have seen!

What beauty, what shade,
What affection, what tenderness—
What a quilt you have spread
Under the banyan trees
And along the river banks.

Mother, the words from your lips
Sound like nectar in my ears.
Ah me!

If sadness clouds your face,
O mother,
My eyes fill with tears.

My golden Bengal,
I love you.

Comments

    Please login to post comment. Login