Posts

গল্প

ক্ষমতার গরমে যারা সবকিছুকেই তুচ্ছ জ্ঞান করে

March 12, 2026

Md. Anwar kadir

28
View

সরকার পরিবর্তন হওয়ার আগে আমার পরিচিত একজন খুব অহংকার করে নানা কথা বলছিলেন। 
তারা বংশে অনেক বড়। তাই একটা মারামারিতে উনারা জিতেছেন। 
প্রতিপক্ষের যত রকমের ক্ষতি করা যায় তাই করার চেষ্টা করেছেন। মানুষ থেকে শুরু করে পশু এবং কৃষি জমি; সবকিছুরই ক্ষতি করেছেন।
প্রতিপক্ষের সেই শক্তি ছিলোনা যে তাদের আটকে দিবে। মামলা করেও কিছু করতে পারেনি সে প্রতিপক্ষ।
কাজটা যে তারা ভালো করেনি এটা বুঝাতে গিয়ে আমি ব্যর্থ হয়েছিলাম। আমার কথা শোনার মত আসলে উনার মানসিকতা ছিলোনা। 
যাই হোক, ইদানিং সরকার পরিবর্তন হয়েছে অকস্মাৎ। এরপর প্রতিপক্ষ আবার মামলা করেছে সত্য-মিথ্যায় মিলিয়ে মিশিয়ে৷ এটা তো হওয়ারই ছিলো। 
সেই যিনি তখন অহংকার করেছিলেন তার খুবই কাছের একজন মুরুব্বিকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে৷ এটাই বাস্তবতা। ক্ষমতার পালাবদল হয়েছে। অনেক কিছুই বদলে গেছে। 
ক্ষমতার গরমে যারা মানুষকে মানুষ মনে করেনা তাদেরও খারাপ দিন আসে। এটা অনেক দেখেছি৷ 
মানুষ এসব নিজের চোখে দেখেও শিক্ষা গ্রহণ করেনা।
ক্ষমতা বা সম্পত্তি বা যৌবন, কোনটাই কারো চিরকাল থাকবেনা। তাই অহংকার থেকে সবারই দূরে থাকা উচিত। সেই সাথে উত্তম সময় দেওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করাও উচিত।

Comments

    Please login to post comment. Login