Post

বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাসে ৩০ জন অফিসার নিয়োগ দিচ্ছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড

March 13, 2026

Original Author Top Job

Translated by Top Job

200 views

বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাসে ৩০ জন অফিসার নিয়োগ দিচ্ছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড

দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানগুলোর একটি মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ পদে মোট ৩০ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে প্রার্থীকে অন্তত এইচএসসি বা ডিপ্লোমা পাস হতে হবে। এই পদে কাজের জন্য পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। নির্বাচিত পুরুষ প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড
পদের নাম: সেলস অফিসার / সেলস এক্সিকিউটিভ
পদসংখ্যা: ৩০ জন

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা ডিপ্লোমা পাস
অভিজ্ঞতা: প্রয়োজন নেই

বেতন: আলোচনা সাপেক্ষ
চাকরির ধরন: ফুল-টাইম
প্রার্থীর ধরন: পুরুষ

বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর

কর্মস্থল: ব্রাহ্ম্মণবাড়িয়া, চাঁদপুর, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, শরীয়তপুর, সুনামগঞ্জ ও সিলেট

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য জানতে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।

নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তি পেতে ভিজিট করুন https://topvipaccount.blogspot.com/

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login