জীবনের পথে দিনগুলো আসে যেন
কতগুলো নির্মম পরীক্ষা সাথে নিয়ে
প্রতিটি মুহুর্ত যেন শতশত নির্মম ও
নিখুত পরীক্ষার একেকটি আধার!
কোনমতে সে পরীক্ষায় উতরে গিয়ে
দিনগুলো পার করতে পারলেই হয়
এভাবে জীবন সঞ্চয় থেকে চলে যায়
অতিব মূল্যবান অধরা সময়গুলো!
কতকিছুর কথা ছিলো তা করা হয়না
জীবনটাকে একটু ছুয়েও দেখা হয়না
চুল-দাড়ি সাদা হয়ে যেন পাক ধরে
আর চামড়ায় ভাজ পড়তে শুরু করে!
পরীক্ষা মুহুর্তে কিছুই খেয়াল থাকেনা
অথচ পরীক্ষা শেষে সবকিছুরই শেষ!