জাপানে মসজিদ নিয়ে কথা হচ্ছিলো।
আফ্রিদি বললো,"ভাই। ইদানীং জাপানে অনেকগুলো নতুন মসজিদ হয়েছে। একটিতে তো আগুন লেগেছিলো।"
পাশ থেকে আমাদের পরিচিত একজন বলে উঠলো,"দেখেছেন? আগুন কিন্তু কিন্তু ধর্ম বুঝেনা। একদম সব পুড়িয়ে দেয়।"
কথাটা আমার ভালো লাগেনি একদম। কিন্তু কিছু বলে আর কষ্ট দিলাম না উনাকে।
উনি আসলে এ কথা বলার মাধ্যমে ধর্মের অসারতা বুঝাতে চেয়েছেন আমাদেরকে।
উনার কথা শুনলে মনে হবে, ঠিকই তো বলেছেন। কিন্তু গভীরভাবে চিন্তা করলে বুঝা যাবে যে প্রশ্নটাই ভিত্তিহীন।
কথা হলো, আগুন কেন ধর্ম বুঝতে যাবে?
ধর্ম তো আগুনের জন্য আসেনি। ধর্ম এবং ধর্মগ্রন্থ তো আমাদের মতো মানুষের জন্য এসেছে; যাদের বিবেকবোধ আছে।
আগুনকে আল্লাহ পোড়ানোর ধর্ম বা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন৷ এটা দাহ্য কোন কিছু পেলে পুড়িয়ে ফেলবে, এটাই স্বাভাবিক।
চলতে ফিরতে আমি আরো এমন প্রশ্নের মুখোমুখি হয়েছি। ধর্ম সত্য হলে কেন আগুনে মসজিদ পুড়ে যায়? ইত্যাদি রকমের সব প্রশ্ন৷
প্রশ্ন হলো, ধর্ম সত্য হলে আগুন কোন কিছু পুড়িয়ে দিবেনা এমনকি কোরানে বা হাদিসে আছে? নাকি এমন কোন চুক্তি আছে?
তাহলে কেন এমন প্রশ্ন করা হয়?
এই প্রশ্নটাই বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন।
সাধারণত মানুষকে ব্রেইনওয়াশ করার জন্য এইসব প্রশ্ন করা হয়। অথবা প্রশ্নকারীর নিজের পান্ডিত্য প্রদর্শনের জন্য এমন সব প্রশ্ন করা হয়।
আল্লাহ আগুনকে পুড়িয়ে ফেলার বৈশিষ্ট্য দিয়েই সৃষ্টি করেছেন। এর বাইরে আল্লাহর হুকুম হলেই কেবল আগুন ভিন্ন কাজ করবে।
ইবরাহীম আ: কে যখন আগুনে ফেলা হয়, আগুন তাকে পুড়িয়ে ফেলেনি। আল্লাহর হুকুমে আগুন আরামদায়ক হয়ে যায় তার জন্য।
এই ঘটনাটাই তার উদাহরণ।