Story

প্রসঙ্গত

March 17, 2026

Original Author Sabid Ahmed Mia

226 views

অনেক অপেক্ষার পর আসিফ চুল কাটার সিরিয়াল পেল।

আসিফ বলল,চিপটা এই বরাবার।

নাপিত বলল,হুম।

সেলুনে উৎসবীয় গান বাজছে।

চুল কাটার একপর্যায়ে আসিফ লাফ দিয়ে উঠল।এবং উত্তেজিত কিছু অনুল্লেখযোগ্য শব্দ,বাক্য উচ্চারণ করল।

একটু পর হৈচৈ শোনা গেল।মফস্বলের নবীন এক নাপিত খুন।কাঁচি দিয়ে কিভাবে হত্যা করা হয়েছে এ নিয়ে কিশোর-তরুণ তুমুল তর্ক শুরু করল।

পুলিশ যখন আসল তখন রাত একটার কিছু কম।

প্রসঙ্গত,কালকে ঈদ।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login