Essay

আটনয়

September 15, 2026

70 views

আটনয়-সাবিদ আহমেদ মিয়া

  • একটি বিড়াল একটি বড় ইঁদুর ধরেছে। এক বালক এটি দেখে উৎফুল্ল হয়ে উঠল।সেটি দেখে  তার সহোদর জমজ ভাই তার সঙ্গ দিল।দুইজন এলোমেলো দৌড়াদৌড়ি শুরু করল ।দুজনের দুরন্তপনায় ঘরময় হৈচৈ শুরু হলো।এতে বালকদ্বয়ের বড় বোন তাদের ধমক দিল।তখন হঠাৎ বিদ্যুৎ চলে গেল।বালকদ্বয় অন্ধকারে  চিৎকার দিয়ে উঠল বিদ্যুৎ আসলে তারা বাধ্য হয়ে পড়তে বসল।বই খাতায় তারা আজেবাজে আঁকাউঁকি শুরু করল। তাদের বড়বোন এসে তা দেখে তাদের গালে দুটি চড় মারল। বালকদ্বয় তাদের বোনের প্রতি থুথু নিক্ষেপ করল।দুই ভাই আর বোনের মধ্যে কলহ লেগে গেল এবং এমন ভাষা ব্যবহার শুরু হলো যা কিছুটা শ্রুতিকটু। এ পৃথিবীর সবচেয়ে বড় বিস্ময় আট-নয় বছর বয়সী বালকেরা।এ পৃথিবী তারাই জয় করে যাদের মধ্যে আটনয় বছর বয়সী বালক বাস করে। সুকান্ত তাই লিখেছেন,এ দেশের বুকে আঠারো আসুক নেমে। আমি লিখলাম, এ দেশের বুকে আট-নয় আসুক নেমে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login