সেদিন ইউটিউবে একটি ভিডিও দেখছিলাম। ব্রাদার হাশিমকে একজন ইউরোপীয় সম্ভবত প্রশ্ন করেছে, কেন মুসলিমরা নিজ দেশ ছেড়ে ইউরোপ এবং আমেরিকায় আসে।
ব্রাদার হাশিম এর উত্তরটিও ছিলো অসাধারণ।
তিনি বললেন,"আমাদের ভারতসহ অনেক দেশকে ইউরোপ বহু বছর উপনিবেশ বানিয়ে শাসন ও শোষণ করেছে। আমাদের সম্পদ ছিনিয়ে নিয়েছে প্রায় দুইশত বছর যাবত।
আধুনিক নব্য উপনিবেশ এর মাধ্যমে এখনো অনেক দেশের উপর শোষণ চালু আছে। তাদের সম্পদ এখনো কেড়ে নিচ্ছে ইউরোপ এবং আমেরিকা।
আবার আমাদের মুসলিমদের অধিকাংশ থাকে মধ্যপ্রাচ্যে। কিন্তু সেখানেও ইউরোপ এবং আমেরিকা যুদ্ধ চালিয়ে যাচ্ছে নানা অযুহাতে। ফলে এসব দেশ সব এখন বসবাসের যোগ্য না।
মানুষ আর্থিক, সামাজিক এবং জীবনের নিরাপত্তার জন্য ইউরোপ এবং আমেরিকায় আসে।"
আফ্রিকাকে এখনো ছিড়েখুঁড়ে খাচ্ছে ফ্রান্স। তো মানুষ যাবে কোথায়? কোথাও তো আশ্রয় খুজতেই হবে।
18
View