Post

আমি শুধু তোমাকে চাই

March 18, 2026

183 views

আমি গাড়ি-বাড়ি টাকা-পয়সা কিচ্ছু চাই না
আমি শুধু তোমাকে চাই।
আকাশ সমান সম্মান অর্জন করার দরকার নেই আমার
আমি শুধু তোমাকে চাই।
আমি আমির হতে চাই না
আমি শুধু তোমাকে চাই।
আমি পূর্ণিমার চাঁদ চাই না
আমি শুধু তোমাকে চাই।
ঈশ্বরের কাছে রোদনের সাথে বলতে চাই
আমি শুধু তোমাকে চাই।
এই অবনীতে যেমন তাজমহল আছে
আমার তেমন কোনোকিছুই চাই না
আমি শুধু তোমাকে চাই।
শুধু তোমাকে চাই
শুধু তোমাকে চাই
আমি শুধু তোমাকে চাই।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৭/৩/২০২৬

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login