Poetry

তোমার আলতা পায়ের নূপুর হবো

August 11, 2026

Original Author অর্ঘ্যদীপ চক্রবর্তী

74 views

তোমার আলতা পায়ের নূপুর হবো

থাকবো তোমার পায়ে।

এই জন্মে মানুষ হয়ে 

হয়নি আমার আশা পূরণ 

তোমায় পাইনি কাছে,

সামনের জন্মে তুমি আবার হয়ো মেয়ে 

আমি তখন নূপুর হয়ে থাকবো তোমার পায়ে।

আমি চাই না হ'তে 

তোমার গালের কালো তিল 

কিংবা তোমার লাল ঠোঁট,

ওসব অনেক বড়ো আশা 

আমার তো এই ছোট্ট আশা 

হবো তোমার আলতা পায়ের নূপুর।

নূপুর হয়ে থাকবো তোমার 

পায়ের সাথে মিশে

যখন তুমি হাঁটবে তখন বাজবো আমি 

প্রেমের সুরে

কতজন তাকাবে তোমার দিকে।

যেমন শিশু থাকে সর্ব সুখে 

তার মায়ের কোলে 

তেমন আমি থাকবো পরম সুখে 

নূপুর হয়ে তোমার পায়ে।


 

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী 

১১/৮/২০২৬


 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login