Poetry

শিব তোমায় জানাই প্রণাম

March 21, 2026

169 views

শিব তোমায় জানাই প্রণাম 

শিব তোমায় জানাই প্রণাম।

তুমি আছ বসে কৈলাসের চূড়ায়

সেথায় বসে দেখছ আমায়।

আমি অবাক হই যত এসব ভাবি 

তোমার প্রতি ভক্তি আমার তত পায় বৃদ্ধি।


 

আমার হৃদয় জুড়ে তুমি আছ শিব বাবা 

তুমি ছাড়া ভাবতে পারি না কোনো কথা।

তোমার জন্যই এত কাব্য লেখা 

তোমায় ভালোবেসে লিখি এসব কথা।


 

তুমি হলে কপালভৃৎ তুমি কঙ্কালমালী

তুমি হলে যোগীশ্বর তুমি ত্রিশূলধারী।

তুমি বাস করো দিব্যধামে

তুমি ভগবান হয়ে আছ মোর মনে।


 

যত উন্মন হই তোমার কথা ভেবে

তোমার প্রতি প্রেম তত যায় বেড়ে।

এ প্রেম তোমার চরণ চায়

সেথায় বসে কাঁদতে চায়।

হে করুণাসিন্ধু দয়া করো আমাকে

হে শর্ব একবার এসো আমার সামনে 

তোমায় দেখে তোমার চরণ ধ'রে কেঁদে 

আমার এ জীবনের সাধ যাক পূর্ণ হয়ে।


 

---- অর্ঘ্যদীপ চক্রবর্তী 

২১/৩/২০২৬









 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login