Poetry

নূপুর হয়ে থাকব তোমার পায়ে

August 10, 2026

Original Author অর্ঘ্যদীপ চক্রবর্তী

73 views

যখন দেখি তোমার ঐ 

সুন্দর নূপুর পা দুটি

আহা, মন আমার মিশে যায় 

তোমার মধ্যে একেবারেই!

তোমার পায়ের ঐ সৌন্দর্যের কাছে 

জগতের রূপ কিছুই নয়।

নূপুর পরা পা দুটি

আহা, রূপকথার যেন কন্যাটি!

যদি হতে পারতাম তোমার পায়ের নূপুর

জীবন হ'ত ধন্য তোমার পায়ে বাস করে।

যখন তুমি হেঁটে যাবে পথে

আমি বাজব.... আমার শব্দেই কতজন তাকাবে তোমার দিকে।

তোমার পায়ে লাগবে ধুলো

লাগবে আমার গায়েও,

লাগুক ধুলো লাগুক বালি

তবুও থাকতে চাই তোমার পায়ে আমি।


 

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী 

১০/৮/২০২৬


 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login