রাতের বেলা সকালের খাবার
সকাল বেলা দুপুরের চিন্তা
এরপরেই আবার রাতের খাবার
রোজার দিনে ইফতারের চিন্তা
রাতে আবার সেহরির চিন্তা।
খাওয়া আর খাওয়ার চিন্তা
এই করেই চলে যায় জীবন
কি যেন সব ছেড়ে এক মগ্নতা
অদ্ভুত এক ঘোরের কাটা স্বপন!
কত কী যে করার কথা ছিলো
সবই তার অপূর্ণ রয়ে গেলো
সব ছেড়ে আবার সব ধরতে গিয়ে
সবকিছুই অধরাই থেকে গেলো!
133
View