Posts

কবিতা

ঈদ এসেছে

March 20, 2026

নাসির ফরহাদ

124
View

চাঁদের পালকি চড়ে জগত রাঙ্গিয়ে
ঈদ এসেছে ঈদ এসেছে।
চাঁদের হাসিতে মনের খুশিতে
আবার এলোরে বছর ঘুরে
আনন্দে দিতে ভরে
মুমিন মুসলমানের ঘরে ঘরে।

ফিরনী খাব পায়েস খাব
পড়ব নামাজ আজ ঈদ গায়েতে।
ভুলে যাব সব দুশমনি আজ
বাসবো ভাল মন উজার করে।
আবার এলোরে বছর ঘুরে
আনন্দে দিতে ভরে
মুমিন মুসলমানের ঘরে ঘরে।

খাব দাওয়াত আর পাব সালামি
করব দান খয়রাত দুহাত ভরে।
ধনি গরিব নাই ভেদাভেদ
করব কোলাকুলি বিভেদ ভুলে।
আবার এলোরে বছর ঘুরে
আনন্দে দিতে ভরে
মুমিন মুসলমানের ঘরে ঘরে।

চাঁদের পালকি চড়ে জগত রাঙ্গিয়ে
ঈদ এসেছে ঈদ এসেছে।
চাঁদের হাসিতে মনের খুশিতে
আবার এলোরে বছর ঘুরে
আনন্দে দিতে ভরে
মুমিন মুসলমানের ঘরে ঘরে।

খোদার আরশে মেলা বসেছে
আজ সকল হৃদয়ে প্রেম ছড়াতে।
শুন তৌহিদেরই বাণী ভুল পেরেশানি
খোদা দুই হাত নিবেন কবুল করে।

Comments

    Please login to post comment. Login