হৃদয়টাকে গোপন করে চর্ম শরীরে
মানব কুলের চিন্তাধারার স্বভাবের মাঝে
সৃষ্টি কর্তা সুনিপুণে দক্ষতার সাথে
দেহের আকার করছে প্রকাশ জগত সংসারে।
অনন্য সেই কারিগরের জ্ঞানের সমীপে
জগত ধামের প্রকৃতিতে যতো রয়েছে
শুভ সুন্দর সতত সত্য সব কিছু দিয়ে
জানাই তাকে শ্রদ্ধা সম্মান সচেতন ভাবে।
সম্মান করে সৃষ্টি কর্তা খোদা তালাহকে
হৃদয় বাগের ফুটন্ত সব ফুলের সুবাসে
জনাই আমি পূর্ণ শ্রদ্ধা নির্জলা ভাবে
তেত্রিশ কোটি দেব-দেবী আর নবী রসূলকে।
তাদের জীবন থেকে পাওয়া সকল শিক্ষাকে
যেন আমি চলতে পারি মেনে জীবনে
বড়র আমি শ্রদ্ধা করে,সকল অনুজকে
স্নেহে আমি রাখতে পারি সর্বদা বুকে।
প্রকৃতির সব গাছ গাছালি পাহাড় সাগরকে
কিংবা শূন্যে ভেসে থাকা চন্দ্র গ্রহকে
খোদার সৃষ্ট এই জগতের সব অবদানকে
নম্র ভাবে জানাই সম্মান শতেক বিনয়ে।
তারপরেতে নামাই মাথা তাদের সম্মানে
যারা আমার পিতা মাতার আসনে বসে
মায়ার ডোরে বেঁধে বাহু প্রেমেতে মুড়ে
আমায় যাঁরা আশ্রয় দিলো বুকের পাঁজরে।
শত কষ্ট সহ্য করে রোদ বৃষ্টি ঝড়ে
আমায় তারা আগলে রেখে দক্ষিণ বাহুতে
বিলীন করে নিজেদের সব সুখের বিষয়কে
আমার শখকে পূরণ করছে বিনা স্বার্থতে।
নিজের মুখের খাদ্য তারা হাসি মুখেতে
দেয় বিলিয়ে অনাহারি সন্তানের মুখে
এমোন তর মায়ায় ভরা কোমল হৃদয়কে
পিতা-মাতা ছাড়া তুমি আর পাবে কাকে?
রক্তের একটি ফোঁটা থেকে মানুষ আকারে
করলো যারা বড় আমায় অতি দরদে
সেই দুজনা পিতা মাতার চরণ যুগলে
শতেক ঠেকাই মস্তক আমার পূর্ণ শ্রদ্ধাতে।
মা জননীর পায়ের তলে স্বর্গটা রেখে
অন্তর্যামি আঙুল দিয়ে নয়নের মাঝে
এই পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী মানুষ সকলকে
গর্ভধাত্রীর গুরুত্বকে দিছে বুঝিয়ে।
ধর্ম বলো বর্ণ বলো বংশ বৃদ্ধিতে
ভালোবাসার আচল পেতে যে থাকে বসে
দয়ার হৃদয় মা জননী তাকে সমাজে
দিতে হবে বেশি সম্মান সব কিছু থেকে।
6
View