Posts

কবিতা

প্রেম তরঙ্গ (মহাকাব্য) ১ম সর্গ, পর্ব -৩

March 25, 2026

অকৈতব

6
View

স্বর্গ হবে কেমন তর সেটা বুঝাতে
সৃষ্টি কর্তা ভেবে চিন্তে পূর্ণ সন্তুষ্টে
মা নামক এক মায়ার মূর্তি সৃষ্টি করছে সে
এই জগতে স্বর্গ লোকের আকার বুঝাতে।
মা যে হলো স্বর্গের ছায়া এই না ভুবনে
তা না হলে কেমন করে সব কিছু ভুলে
শত জ্বালা সয়ে সে যে রিক্ত হস্থতে
দিতে পারে ভালোবাসা সন্তান সকলকে।
জন্মদাতার গুরুত্বকে তুচ্ছতাচ্ছিল্যে
বিন্দু মাত্র খাটো করার কোন পথ নাই যে
এই পৃথিবীর প্রাণীকুলের সৃষ্টি ধারাতে
পিতাই হলো মূল কারিগর সূচনা পর্বে।
সেই জনকের কর্তব্যকে এই না জগতে
বট বৃক্ষের ছায়ার সাথে তুলনা করে
জন্মদাতার কি ভূমিকা সন্তান পালনে
দিছে বুঝায় খুব সহজে একটি বাক্যতে।
সেই দরদী পিতা-মাতার দোয়ার মারফতে
খোদা দিলো শক্তি আমায় কবিতা লিখতে
তাই তো আমি হৃদয় থেকে বিধাতার পরে
পিতা-মাতার করছি স্মরণ অতি সম্মানে।
সুমহান সেই বিধাতা আর মা-বাবার পরে
সালাম জানাই আমি সকল আমার গুরুকে
যারা অতি সুনিপুণে ধৈর্য্য দেখিয়ে
অক্ষর জ্ঞান করছে দান শূন্য আমাকে।
একটি অক্ষর কিংবা কোন উপাদান দিয়ে
শিখিয়েছে যে আমাকে জীবনের পথে
এই হৃদয়ের আসন মাঝে তারা সকলে
গণ্য হবে সম্মানিত শিক্ষক হিসাবে।
শিক্ষক হলো পথ প্রদর্শক প্রতিটি ক্ষেত্রে
তারা ছাড়া নামতো আধার মানব জীবনে
তাদের দেয়া আলো নিয়ে আমরা সকলে
দিচ্ছি পারি বন্ধুর পথকে নির্বিঘ্ন চিত্তে।
এই পৃথিবীর সব শিক্ষকের চরণ যুগলে
আমার হৃদের ফুল বাগানে ফুটন্ত ফুলে
শ্রদ্ধার থালা পূর্ণ করে অতি সম্মানে
কুর্নিশ করি নত শিরে বিনম্র ভাবে।
বসুন্ধরার রূপ বৃদ্ধিতে প্রকৃতি মাঝে
একটি ফুলকে ফুটতে হলে ফুলের বাগানে 
যেমন করে মালি সহ আরো অনেকে
যুক্ত থাকে দিতে তাদের সঠিক সেবাকে।
তেমনি করে চিন্তা ধারার কোনো বিষয়কে
সৃষ্টি রুপে প্রকাশ করতে লোকসমাজে
বন্ধু বান্ধব যারা থাকে হৃদয়ের মাঝে
সহায়তা তাদের লাগে পথ পাড়ি দিতে।
এই সমাজের এমন সকল শুভাকাঙ্ক্ষীকে
হৃদ মাজারের মর্ম থেকে নির্জলা ভাবে
সিক্ত কোমল লাল গোলাপের তোরা সাজিয়ে
দোয়া করি সফলতার তাদের সকলকে।
আরো তারা আছে যারা জানার বাহিরে
যারা সবাই মনে মনে বিনা শর্ততে
দু হাত তুলে অন্তর খুলে সচ্ছ হৃদয়ে 
আমার জন্য করে দোয়া রবের দরবারে।
এমোন তর বন্ধু-বান্ধব কাছে দূরেতে
জানা কিংবা অজানাতে যে কোন রূপে
আছে যারা মিশে সবাই আমার ভালোতে
তাদের জানাই ফুল শুভেচ্ছা হৃদয়ের থেকে।
এই জগতে বন্ধু ছাড়া জন সমাজে
আরো দুইটি অংশ থাকে সবার জীবনে
একটি হলো নিরপেক্ষ অন্য দলটিকে
আক্ষা দিয়ে থাকি আমরা শত্রু হিসাবে।
বন্ধু-শত্রু নিরপেক্ষ সকল গোষ্ঠীকে
হৃদয় বাগে ফুটে উঠা ফুলের সুবাসে
দোয়া করি সবার জীবন পূর্ণতার ঢোরে
থাকুক বাঁধা সুখের ঘোরে প্রতি মুহূর্তে।

Comments

    Please login to post comment. Login