Posts

কবিতা

প্রেম তরঙ্গ (মহাকাব্য) ১ম সর্গ, পর্ব -৪

March 26, 2026

অকৈতব

7
View

অন্তর্যামি বিধাতাকে স্মরণে রেখে
সবার প্রতি আবার আমি শ্রদ্ধা জানিয়ে 
মা-বাবা আর গুরুজনের চরণদ্বয় ছুঁয়ে 
শুরু করছি লিখা আমার 'প্রেম তরঙ্গ' কে। 

এই জগতের সৃষ্টি মূলে যে আছে বসে 
যার ছোঁয়াতে প্রাণ এসেছে শুষ্ক জড়তে 
সুন্দর করে যে তুলেছে ভব সংসারকে
সবাই তাকে প্রেম নামেতে চিনে জগতে।
প্রেম যে মহান এ জগতের সব ধর্ম হতে
উচু নীচু দেশ বিদেশে সকল স্থানে
রক্তের মতো একই বর্ণে প্রকাশিত সে
জাত বিজাতের কলঙ্ক নেই প্রেমের শরীরে।
বায়ুর মতো বয়ে চলে সকলের মনে
করে না ভেদ, করে না ছেদ, কারোর হৃদয়ে
ফুলের মতো পুস্পিত হয় হৃদয় বাগানে
চারিদিকে সুবাস ছড়ায় বৈষম্য ভুলে।
প্রেম না থাকলে বিশ্ব সংসার অথর্ব হয়ে
কৃষ্ণ বিবর হয়ে যেতো সূচনা লগ্নে
জীব উদ্ভিদে ভরতো না তো কুলে কুলেতে
প্রেমের টানেই চলছে জগত সুষ্ঠু গতিতে।
নর নারীতে প্রেমের টানে মিলে দুজনে
অজানা এক অমোঘ মায়ায় হৃদয় হারিয়ে
ভিন্ন মেরুর দুটি দেহ একে অপরে
সুখের বশে এক হয়ে যায় বিমল কান্তিতে।
এই প্রেমেরি নেশায় পরে মানুষ সকলে
হৃদয় সংস্রব গড়ে তুলে পরস্পরেতে
ভেবে দেখ কেমন করে বংশ বৃদ্ধিতে
প্রেম নিয়ামক কাজ করে যায় সূক্ষ্ম কৌশলে।
চাষা যেমন জমিকষে রোদ বৃষ্টি ঝড়ে
সার্বক্ষণিক পরিচর্যার অতলে ডুবে
মাথার ঘার্ম পায়ে ফেলে লাঙল চালিয়ে
ফসল ফলায় জীবন রক্ষার অমোঘ তাগিদে।
তেমনি যেন এই ভুবনের নারী-পুরুষে
প্রেমের টানে বিমোহিত হয়ে দুজনে
ভবিষ্যতের পৃথিবীকে বাঁচিয়ে রাখতে
যৌন সম্ভোগ করে তারা তীব্র আকর্ষে।
শূন্যে মিশে দেহের ভিতর বিন্দু বিন্দুতে
এই আকর্ষণ সৃষ্টি করে বিধাতা নিজে
মায়ের গর্ভে সৃষ্টি হয়ে ডিম্বাণু নিজে
বেছে নেয় যে শুক্রাণুকে যোগ্যতা দেখে।
পুরুষ-নারীর প্রেম আকর্ষে মায়ের গর্ভতে
বপিত হয় মানব জাতির ভ্রুণ কৌশলে
সেই ভ্রূণটি বিন্দু থেকে সময়ের সাথে
মানব শিশু হয়ে উঠে হাত-পা গজিয়ে।
অন্ধকারে বাতাস শূন্য নিশ্বাস বিহনে 
শুধু মাত্র ভালোবাসার সূক্ষ্ম সংযোগে
প্রেম আবেশে মানব শিশু অতি যতনে
বাড়তে থাকে মায়ের গর্ভে পানির ভিতরে।
মুখে নয় যে ভিন্ন পথে নাভির মাধ্যমে
মায়ের রক্তের নির্যাস খেয়ে জরায়ু গর্ভে
চল্লিশ হপ্তায় বিন্দু থেকে মানব শিশুতে
পায় পূর্ণতা ধীরে ধীরে মায়ের দরদে।
এমন করেই সৃষ্টি কুলের সকল প্রকারে
নর ও নারীর প্রেম মিলনের মিষ্টি কারণে
নব নতুন প্রজন্মতে ভরিয়ে দিয়ে
গড়ে তুলে ভবিষ্যতের বসুন্ধরাকে।
অনুরাগের আকর্ষণে আকৃষ্ট হয়ে
হয়রে শুরু যে জীবনের ভব সংসারে
সেই জীবনে প্রেমের কদর বিশেষ রূপেতে
থাকে লিখা প্রতি পাতায় সোনার অক্ষরে।
কামের টানে সৃষ্টি কুলের প্রতি অন্তরে
প্রেমের ফুল যে ফুটতে থাকে যৌবনের কালে
এভাবেতে প্রেমের দেবী ভব সংসারকে
প্রেম মায়াতে রাখছে বেঁধে সূচনা থেকে।

Comments

    Please login to post comment. Login