Posts

কবিতা

প্রেম তরঙ্গ (মহাকাব্য) ১ম সর্গ, পর্ব -৫

March 26, 2026

অকৈতব

6
View

প্রেমেই ভাসছে জীবন তরী,ডুবছে প্রেমেতে
ফুটছে ফুলের কলি প্রেমে,গাইছে বিহঙ্গে
চাঁদের আলো প্রেমের টানেই হাসছে রাত্রিতে
প্রেমের টানেই জোয়ার ভাটা হচ্ছে নদীতে।
বসুন্ধরা সিক্ত হয়ে প্রেমের জলেতে
গর্ভ থেকে করছে প্রসব সবুজ চারাকে
চারাগুলো বড় হয়ে হাস্য বদনে
দিচ্ছে ভরে মাতৃক্রোর ফুলে ফলেতে।
নদ নদী সব প্রেমে পরে অজানা টানে
পাহাড় থেকে ছুটছে দেখ সাগরের দিকে
সাগর বুকে বিনা স্বার্থে খুশি মনেতে
দিচ্ছে ঢেলে হৃদয়ের সব অনুভূতিকে।
অবলা সব জীব জানোয়ার এই গ্রহের বুকে
আসছে যারা জীবন নিয়ে জ্ঞান বুদ্ধি হীনে 
তারাও সবাই প্রেমের মায়ার স্রোতস্বিনীতে
সিক্ত হয়ে হৃদয় ভাসায় ভালোবাসাতে।
হিংস্র জন্তু সেও দেখ যৌবনের কালে
কাছে টানে তার সাথিকে মায়ার পরশে
প্রেমেই পারে হিংসা ভুলে সকলের মনে
শুদ্ধ বিবেগ গড়ে তুলতে জগত মাজারে।
প্রেমের মায়া নেশার মতো অদৃশ্য ভাবে
জন্ম থেকে সৃষ্টি ভবের সকল সৃষ্টিতে
দেহ কোষের কেন্দ্রের ভিতর অমৃত রূপে
থাকে মিশে অন্তর্যামি প্রভুর নির্দেশে।
আমারও তো প্রেমের তাড়া ছিল ভিতরে
তাইতো আমার যৌবন কালে একান্ত ভাবে
প্রেম সায়রের গভীর জলে সুখের পরশে
মুগ্ধ হয়ে ডুবে যেতে জাগছিলো ইচ্ছে।
তাই তো নিকষ আধার রাতে যৌবনের লগ্নে
প্রেম সুখেরই অভাব যেন মাথা উঁচিয়ে
জীবন চলার প্রতি মোড়ে বারেবারেতে
মারছিলো তো উঁকি শুধু একাগ্রচিত্তে।
মনের প্রতি ইচ্ছার মাঝে সুখের বিলাশে
প্রেম কামনাই জাগতো মনে সকলের আগে
আলোর মাঝে আধার মাঝে সর্বক্ষণি যে
প্রেমের স্বপ্নেই থাকতাম ডুবে আমি আনমনে।
ভাবতাম মনে সৃষ্টি দেখে স্রষ্টার সুন্দরকে
জোড়া ছাড়া কে আছে যে সুন্দর জগতে
সব সুন্দরের মুগ্ধতা যে প্রেমের বিন্দুতে
মিশে আছে নিবিড় হয়ে আপন ভঙ্গিতে।
চন্দ্র দেখ সুন্দর লাগে রাতের আকাশে
দিনের বেলা নিশ্য সে যে সূর্যের আলোতে
অলি সুন্দর ফুলের বাগে ফুলের রেণুতে
সাথির সাথে পাখি সুন্দর সন্ধ্যা নীড়েতে।

Comments

    Please login to post comment. Login