মাছগুলো আজ না ঘুমিয়ে স্বচ্ছ পানিতে
করছে শুধু ছোটাছুটি মুগ্ধ হৃদয়ে
আকাশ থেকে তাদের খেলা দেখতে নদীতে
নামছে আজি শশীর আলো হাস্য বদনে।
নদীর পুরো বুকটা জুড়ে ক্ষণে ক্ষণেতে
চাঁদের হাসি জ্বলছে ঢেউয়ে হিরার মতোনে
হচ্চে মনে রূপালী এক দীপ্ত আলোতে
ঢেউ গুলো সব জ্বলে উঠে যাচ্ছে মিলিয়ে।
নদীর কুলে সবুজ বনের ঝোপে ঝাড়েতে
রঙবেরঙের ফুল গুলো যে চাঁদের আলোতে
শিশির ধূয়ায় পাপড়ি মেলে মনের আনন্দে
ফুটতে ছিলো হেসে হেসে চারিপাশেতে।
শুভ্র সাদা হাসনহেনা গাছের শাখাতে
থোঁকে থোঁকে ফুটে ছিলো রাতের গহীনে
মিষ্টি মধুর তার সুবাস যে মিশে বাতাসে
স্বর্গ পুরী গড়ে ছিলো বাতায়ন মাঝে।
ফুলের সুবাস তীব্র ভাবে মনের ভিতরে
প্রেমের জোয়ার তুলেছিলো ভরা নদীতে
ঢেউয়ের প্রতি ধারা যেন পাহাড়টা ছুয়ে
আছড়ে পড়ে ভাসাছছিলো হৃদয়ের ঘাটকে।
দূরে কোথাও একটি পাখি একলা অনমনে
হালকা কন্ঠে গাইতে ছিলো বাতাসের ঢেউয়ে
সে সুর যেন ছড়ায় দিলো রাতের চাদরে
প্রেম অনুরাগ আরো বেশি ইচ্ছার বহরে।
আধার আলোর মিশ্র রাতে উদাসী ভাবে
মনের ভিতর কোথায় যেন সূক্ষ্ম বিরহে
একাকিত্বের নীল বেদনা মাথা উচিয়ে
হৃদয় মরুর নির্জন ভূমে ছিলো তাকিয়ে।
এই মায়াবি স্বপ্ন ঘেরা যামিনী কালে
ছিলাম আমি একলা একা আমার ঘরেতে
কেউ যদি আজ সঙ্গী হতো আমার হৃদয়ে
এমন একটি সাথির অভাব জাগছিলো মনে।
যার আদরে সিক্ত হয়ে মনের গহীনে
শাজাহানের মতো করে প্রেমের আলোতে
হৃদয়ের সব ভালোবাসা নিংড়িয়ে দিয়ে
তাজমহলের আঁকব নকশা আপন তুলিতে।
সাথীর প্রেমের কাম পরশে বুকের ভিতরে
কবি স্বত্তার স্বভাব গুলো মনটা উপচিয়ে
কবিতার সব চরণ সকল প্রেমে মাখিয়ে
উঠবে ফুটে আমার লিখা কবিতার ছন্দে।
চিত্রকল্প উঠতো ফুটে প্রিয়ার সৌন্দর্যে
রূপক গুলো তাল মিলাতো তার রূপের সাথে
তার জীবনের সকল কিছু কাব্যিক ভাষাতে
ছড়ায় দিতো আলোর রেখা আমার পংক্তিতে।
6
View