বিকেল বেলা মিষ্টি রোদের লাবণ্য ধারে
প্রেমের বাতিক উঠতো যেন জোরে শোরেতে
শীতল হাওয়ায় মন ভরিয়ে অজানা সুখে
প্রেমের স্বপ্নে যেতাম ডুবে খোলা নয়নে।
সকাল বিকাল রাত্রি দুপুর প্রতি মূহুর্তে
চোখে মুখে হৃদ মাজারের গহীন অতলে
থাকতো ডুবে একটি ভাবনা ইচ্ছার পরতে
স্বপ্ন প্রিয়ার ভালোবাসা পাবো কেমনে?
জীবন রথে চলার পথে প্রতি চরনে
মনে মনে গোপন চোখে আবেগ লুকিয়ে
অজানা এক রঙিন সুখে মনটা মজিয়ে
খুজতে থাকতাম প্রেমের ছোঁয়া কবির মতোনে।
কোথায় গেলে,কেমন করে,কোন সে উপায়ে?
ভিড়বে প্রেমের জাহাজ এসে মনের বন্দরে
দিবে আমায় মায়ার পরশ আদর সোহাগে
এই ভাবনায় থাকতাম ডুবে সর্বক্ষণি যে।
যৌবন কালে সব ছেলেরি মনের গহীনে
প্রেমের জোয়ার আসে যেন বিধাতা থেকে
যদিও সব জোড়া গুলো অলৌকিক ভাবে
তৈরি হয়ে থাকে যেন আসমানের বুকে।
ভ্রমর যেমন মাতাল হয়রে ফুলের সুবাসে
যুবক তেমনি ঘুরতে থাকে যুবতির টানে
কিন্তু সবাই সহজ ভাবে প্রেমের বাজারে
সঙ্গীর দেখা পায় না খুজে ভব মাজারে।
অনেকে তো সারা জীবন ভুলেতে ডুবে
ভাবে তারা প্রেমের ভিতর আছে যে মজে
কিন্তু যখন প্রেমের দরকার আপন হৃদয়ে
তখন তারা প্রেমের দেখা পায় না সহজে।
বহু লোকে প্রেমের মানে বুঝারি আগে
ভালো লাগার আবেগটাকে ভালোবাসাতে
মিশ্র করে প্রেমের ঘাটের মাঝিরও বেশে
প্রেমের তরী দেয় ভাসিয়ে প্রেমের সাগরে।
এমন যারা পোকার মতো রূপের আলোতে
মিথ্যা মোহের মরীচিকার প্রেমেতে পড়ে
প্রেমের তরী নেয় ভাসিয়ে মধ্য সাগরে
পায় না খুজে তারা মায়া দুটি হৃদয়ে।
কিন্তু যারা মনের টানে প্রেমেতে পরে
তারা সবে দেয় প্রাধান্য মনের ইচ্ছাকে
দুজন থাকে দুটি দেহে কিন্তু অন্তরে
একি বাসন পুষে রাখে দুজনের তরে।
মনের টানে গড়ে ওঠা প্রেমের বন্দরে
হঠাৎ কোন বিপদের ঝড় হানা যে দিলে
দুজন যেন আঁকড়ে ধরে একে অপরকে
বৃষ্টির জলে ভাসতে থাকা পিঁপড়ার মতোনে।
7
View