Posts

কবিতা

প্রেম তরঙ্গ (মহাকাব্য) ১ম সর্গ, পর্ব -১০

March 27, 2026

অকৈতব

7
View

অনেক লোকে বলে শুনি চারিপাশেতে
প্রেম তো বলে পাগলামি এক মনের জগতে
নয়ন থেকে শুরু হয়ে হৃদয় গহীনে
ঘর করে নেয় প্রেমের ব্যধি আপন শক্তিতে।
স্বার্থ ছাড়া গড়ে ওঠা প্রেমের কাবাতে
জরাগ্রস্ত পারে না তো আঘাত হানিতে
কিন্তু যারা প্রেমটা করে দেহের টানেতে
তাদের কাছে প্রেম দেখা দেয় ব্যধির মতোনে।
ব্যধির শরীর যেমন ডুবে সর্বক্ষণতে
ব্যথার শূলে পীড়াগ্রস্থ প্রতি অঙ্গেতে
নিজের কাছে নিজেরই ভার বইতে এভাবে
কষ্ট লাগে সবারই যে পীড়িত হলে।
স্বার্থের প্রেমটা তেমনি করে লোভে জড়িয়ে
অসুস্থ তো হয়ে পরে গভীরে পৌছে
তখন এ প্রেম বহন করা প্রেমিকের তরে
কষ্ট সাধ্য হয়ে পরে দুটি জীবনে।
স্বার্থের নেশায় ছুটতে গিয়ে তখন দুজনে
প্রেমের বৃত্তের অক্ষ থেকে হৃদয় উক্লাকে
লোভ আকাশের অসীম সীমার কৃষ্ণ বিবরে
ছুড়ে দিয়ে খুঁজে মরে সুখের আলোকে।
প্রেম তো হলো অলৌকিক এক শক্তি জগতে 
হৃদয় মাঝে কোন্ গহীনে অদৃশ্য রূপে
সৃষ্টি হয়ে ছড়ায় পরে আপন সরসে
এক হৃদয়ের পাড় মাড়িয়ে অন্য হৃদয়ে।
প্রেম যে আছে তাই বলে তো এখনো ভবে
সুখের ছোঁয়া আছে মিশে হৃদয়ের মাঝে
প্রেমের মায়ায় পরে দেখো রাতের আকাশে
চাঁদ তারাতে জ্বালায় আলো মনের আনন্দে।
প্রেমের তরে এখনো তো মানব জাতিতে
কিংবা সকল প্রাণীকুলের বংশ বৃদ্ধিতে
প্রজন্মের এই আসার ধারা জগতের বুকে
চলতে আছে বিচ্ছিন্ন হীন সূচনা থেকে।
ফুল বাগানে ফোটা ফুলের সুবাসের বাণে
ভ্রমর যেমন আসে ছুটে মধুর প্রেমেতে
তেমনি দেখ পৃথিবীটা সূর্যের মায়াতে
ঘুরছে শুধু তার পিছনে প্রেমেরই টানে।
এই জগতের সকল কিছুর ঘটে যাওয়াতে
প্রেম জিনিসটা বিদ্ধ থাকে সবারই কেন্দ্রে
আসমান জমির দেখা শুনার সকল কিছু যে
সৃষ্টি কর্তা সৃষ্টি করছে প্রেমেরই তরে।
কতো ছিলো মুনি ঋষি পৃথিবীর পৃষ্ঠে
কাম তাড়নায় ভেঙে যে ধ্যান আজানা সুখে
নিজ দায়িত্ব ভুলে তারা প্রেমের সাগরে
দিছে ভাসায় প্রেমের তরী রঙিন পালেতে।

Comments

    Please login to post comment. Login