Posts

কবিতা

প্রেম তরঙ্গ (মহাকাব্য) ১ম সর্গ, পর্ব- ১১

March 27, 2026

অকৈতব

119
View

শিবও নিজে কাম দেবতার পুষ্প শরেতে
কাম তাড়নায় লুপ্ত হয়ে অগ্নি নয়নে
ধ্যানটা ভেঙে দেখলেন তিনি সতীর রূপেতে
মেনকার কন্যা পার্বতী যে আছে দাড়িয়ে।
তাদের প্রেমে জন্ম নিলো পুত্র কার্তিকে
সাত বছরে সে না মারলে তারকা সুরকে
স্বর্গ বাসি আজীবনই পরাধীন হয়ে
থাকতো পরে অসুর রাজের চরণের তলে।
ইসলাম ধর্মের পুরাণেতেও প্রেমের ব্যাপারে 
অনেক আছে প্রেম কাহিনী ছড়ায় ছিটিয়ে
নবী নাতি হাসান যেমন জয়নবের প্রেমে
মরেন তিনি জায়েদারই বিষের প্রয়োগে।
হারুত-মারুত ফেরেশতাদ্বয় জোহরার প্রেমে
মজে গিয়ে মেতে ছিলো সুরা পানেতে
রূপ সুন্দরীর মিলন তরে ডুবে প্রেমেতে
গেছে তারা সৃষ্টি কর্তার উপদেশ ভুলে।
মনের মানুষ ধরে রাখতে হৃদয়ের মাঝে
এই জগতের কতো বাদশা গোলামের বেশে
দিন দুনিয়ার সকল কষ্ট সয়ে হৃদয়ে
রাজ্য ছেড়ে ঘুরছে শুধু বনে বনেতে।
বহু মানুষ প্রেমের জন্য নিজের জীবনকে
ত্যাগ করেছে হাসির ধারা অধরের থেকে
ময়মনসিংহ গীতিকারই মহুয়া কাব্যে
প্রেমিক জুটি প্রাণ দিয়েছে আত্নহননে।
নদের চাদের জমিদারির বিস্তর সীমান্তে
তার ছায়াতে করতো যে বাস লক্ষাধিক লোকে
সেই নদের চান বেধের কন্যা মহুয়ার রূপে
প্রেমে পরে ছাড়লো সুখের আপন রাজ্যকে।
তারা দুজন করতে বাসর সবার আড়ালে
রাজ্য ছেড়ে দুজন মিলে গেল পালিয়ে
মধ্য পথে হুমরা বেদে ধরে দুজনকে
নদের চানকে শক্ত করে বাঁধলো গাছেতে।
মহুয়ারই হাতে দিয়ে বিষের ছুরিকে
হত্যা করতে বললো তাকে প্রেমিক নদেরকে
মহুয়া তো মারলো ছুরি আপন বক্ষতে
নদের চাদও মরলো শেষে সেই না ছুরিতে।
কতো আছে রাজ্য কন্যা ফকিরের প্রেমে
কল্পো রঙে সুখের ছবি এঁকে নয়নে
সম্ভ্রান্ত সব সুখের মায়া ছেড়ে পলকে
মেনে নিছে অভাবের সব দৈন জ্বালাকে।
মন্ত্রীর বঁধূ রূপ জুলেখা ইউসুফের প্রেমে
লোক সমাজের কলঙ্কেরি অপমান ভুলে
ক্রীতদাসের সঙ্গ পেতে মিলন বাসনে
কতো কৃতি কললো যে সে প্রেমের তাড়নে।

Comments

    Please login to post comment. Login