প্রেমের শক্তি যায় না দেখা কিন্তু চেতনে
জাগায় সে যে তীব্র কামন অনুভূতিতে
তার ফলেতে মানুষ সকল অতি নিমেষে
বাঁধতে পারে অসাধ্য সব সফল বেদিতে।
আমির পুত্র কায়েস যখন লাইলির প্রেমেতে
পথে পথে ঘুরতে ছিলো পাগলের বেশে
তখন সে তো সব কিছুতে প্রেমের আবেগে
খুঁজে পেতো লাইলির ছোঁয়া কোমল আবেশে।
কায়েস যখন নগ্ন পায়ে শীতের রাত্রিতে
খালি গায়ে থাকতো বসে ঘরের বাহিরে
শীতের এমোন তীক্ষ্ম খোঁচা শীর্ণ শরীরে
ভাবতো সবাই কেমন করে সহ্য করে সে।
যে জন ভবে প্রেমে মজে নিষ্ঠ মনেতে
তার হৃদয়ে জড়ায় থাকে অলৌকিক ভাবে
দহন জ্বালার রক্ষা কবজ অনুভূতিতে
তাই তো সে তো কষ্ট মাঝেও পারে হাসিতে।
প্রেমের জন্য বহু বছর অপেক্ষা করে
দেয় কাটিয়ে মগ্ন প্রেমিক আপন ভাবনাতে
চন্ডীদাসে যেমন ছিলো রজকির তরে
বার বছর বড়শি হাতে নদীর ধারেতে।
কেউ যদি চায় সিদ্ধ মনে সাধন করিতে
কারো মনের গহীন বনে রাজ্য গড়িতে
শতো বাঁধা দহন জ্বালা তুচ্ছ করে সে
অপেক্ষা সব মলিন করে লক্ষ্যে তাকিয়ে।
ফরহাদ যেমন পাহাড় কেটে আঁকলো শিরিকে
মনের ছাঁচে শুদ্ধ প্রেমিক তেমনি যতনে
পরান প্রিয়ার মিষ্টি বদন হৃদয় মন্দিরে
তুলে রাখে প্রেমিক দেবীর পুজোর বেদিতে।
প্রেম নিয়ে যে কতো কথা শুনছি কানেতে
কতো শতো প্রেম কাহিনী আপন মহত্ত্বে
দীপ্ত শিখার জ্বালিয়ে কর যুগে যুগেতে
এই ভবেতে পাইছে খ্যাতি মানুষের মনে।
তবে আমি আমার মনের পরান পাখিকে
চলার পথের প্রতি ক্ষেত্রে নিমগ্ন চিত্তে
সবার আঁখি ফাঁকি দিয়ে অতি গোপনে
খুঁজতে থাকতাম সর্বক্ষণই চারিপাশেতে।
সঙ্গী ছাড়া একাকিত্বের নিঃস্ব হৃদয়ে
কেমন যেন ব্যথার আকাশ জাগছিলো মনে
এতো সুন্দর রবি শশী রাতের মায়াতে
কিছু থেকেই সুখের ছোঁয়া পাচ্ছিলাম না যে।
সুন্দর করে ফুটে থাকা কাগজের ফুলে
সুবাস ছাড়া যেমন থাকে সবই আকারে
তেমনি আমার দেহ ছিলো আদলে ঘিরে
কিন্তু আমার সুখ ছিলো না অন্তরের মাঝে।
এভাবেতে মনের কষ্ট মনেতে রেখে
চলতে ছিলো প্রেমের তরী মাঝি বিহনে
ভাসবে কিস্তি আর কতোকাল শূন্য সাগরে
কোন যে ঘাটে ভিড়বে নৌকা প্রেমের মানসে।
বাহির পানে হাসি খুশি মানুষের বেশে
কাটছিলো যে সময় আমার একাকি রথে
রাতের কোলে নীরব থেকে শুয়ে বালিশে
তারার সাথে গল্প করে চেয়ে আকাশে।
বইতে ছিলাম জীবন তরী শূন্য সায়রে
কূল কিনারা পাচ্ছিলাম না চোখের সীমান্তে
নিঃসঙ্গতার কল্লোল গুলোর শক্ত আঘাতে
চূর্ণ আমি হচ্ছিলাম তো বারে বারেতে।
ভগ্ন মনকে জোড়া দিতে প্রয়োজন যাকে
লোকের ভিড়ে হাট বাজারে সাগর তীরেতে
গোপন হয়ে সরব হয়ে যখন যে রূপে
খুঁজছি শুধু মনে মনে মনের সাথীকে।
চলার পথে প্রতি মোড়ে সূক্ষ্ম চেতনে
মনের মাঝে একটি চাওয়া গুপ্ত চয়নে
থাকতো ডুবে আমার হৃদের সুপ্ত ব্যসনে
মনের সাথির অনুসন্ধান সর্বক্ষণি যে।
7
View