নন ফিকশন

বিদায় নিলেন সামশ সুমন

March 28, 2026

সাজিদ রহমান

156
View

বিদায় নিলেন সামশ সুমন

মাত্রই ঢাকা এসেছি। কলেজে ক্লাশ শুরু হয়েছে। দিন কয়েক পর জানতে পারলাম, সামশ সুমন কলেজে আসবেন। আমাদের সাথে আলাপ করতে। সময় তখন ১৯৯৭ সাল।

অজপাড়া গায়ে বসবাস করা আমাদের বিনোদনের অন্যতম মাধ্যম টেলিভিশন নাটক। টেলিভিশনের পর্দায় যাকে দেখি তারাই আমাদের কাছে স্বপ্নের মানুষ। সামশ সুমন সেই সময়ে নাটকে নিয়মিত নায়কের অভিনয় করেন। সেই নায়ক আসবেন। দুর্দান্ত ব্যাপার।

নির্দিষ্ট দিনে তিনি আসলেন। আমাদের সাথে কথা বললেন। পাশ দিয়ে হেটে গেলেন। তিনি ভালো আবৃতি করতেন। সেদিন ওনার কন্ঠে কবিতা শুনলাম। সহপাঠীদের অনেকে প্রশ্ন করলো। হাসিমুখে উত্তর দিলেন। আমিও প্রশ্ন করতে চেয়েছিলাম, সাহস হয়নি।

সেই প্রথম জানলাম রপালি পর্দার মানুষেরাও আমাদের মত সাধারণ মানুষ। সেদিন জানলাম, নায়কেরা ভিন্ন জগত থেকে আসেনা, আমাদের ভিতর থেকেই তৈরি হয়।

সেই সামশ সুমন আজ বিদায় নিলেন। দোয়া করি, ওপারে ভালো থাকুন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

Comments

    Please login to post comment. Login