Posts

কবিতা

প্রেম তরঙ্গ (মহাকাব্য) ২য় সর্গ, পর্ব - ৪

March 29, 2026

অকৈতব

121
View

রূপের কথা বলবো কি আর বর্ণনা করে
শশীর শোভা হতো মলিন তার যে বদনে
কোমল বাহুর ভরাট আভা দেখে বয়নে
প্রেম তরঙ্গ উঠেছিলো আমার পরানে।
রূপের আলো মেখে আমি আমার নয়নে
হৃদয় নদে প্রেমের জোয়ার রেখে গোপনে
আশেপাশের সব কিছু যে ভুলে নিমেষে 
চেয়ে ছিলাম এক ধ্যানেতে তারই চয়নে।
ঘনো কালো কেশবতী কন্যা আনমনে
হাটতে ছিলো কোমল পায়ে মেঠো পথ ধরে
দু ধারেতে ফুটে থাকা ফুলের সকলে
তার পায়েতে সুবাস সকল দিচ্ছিলো ঢেলে।
সাজের বেলায় ছিলো রাঙা শিমুলের লালে
তার গোলাপি ঠোঁটের রঙের তীব্র আকর্ষে
বৈশাখেরই ঝড়ের মতো আচমকা বেগে
হৃদয় আমার যাচ্ছিলো তো প্রেমে গুলিয়ে।
দুষ্টু একদল বাতাস যেন সুযোগটা বুঝে
বিলবিলিয়ে কাটছে বিলি খোলা চুলেতে
বিদ্যুৎ যেমন খেলা করে কালো মেঘেতে
তেমনি সমীর খেলে ছিলো তার কালো কেশে।
হাওয়ার দোলায় চুলের গুচ্ছ একটু দল ছেড়ে
তার নয়নের পাপড়ির সামনে পড়ছিলো হেসে
দল ছাড়া এই চুলের গুচ্ছ তার যে রূপেতে
অলংকারের মতো যেন উঠছিলো ফুটে।
রূপের যেন সব আভরণ তার যে শরীরে
গেঁথে ছিলো সুন্দরেরই পূর্ণ বিকাশে
পাতাসহ পুষ্প যেমন লাগে গাছেতে
তেমনি তাকে লেগেছিলো সাজের মায়াতে।
মুখের পাড়ায় গড়ে ওঠা মধ্য মণিতে
পুঁইয়ের লতার মতো সজিব নাকের দু পাশে
জমে থাকা ঘামের জলের বিন্দু বিন্দুতে
মুক্তোর শোভা দেখেছিলাম চোখের পলকে।
হাজার রকম ফুল যে ফুটে এই না ভবেতে
কিন্তু কন্যার নাকে থাকা অলংকারেতে
হৃদয় আমার আটকে ছিলো নোলকের ফুলে
তার দোলকে দোল খেয়েছি ক্ষণে ক্ষণেতে।
দোল খেয়ে যে হৃদয় আমার ডুবছে মায়াতে
মায়ার তরে ভাসছি আমি প্রেমের সাগরে
প্রেমের জলে সিক্ত হয়ে ভুগছি জ্বরেতে
এই অসুখের ওষুধ ছিলো শুধু প্রিয়াতে।
কন্যা আমার নয়ন দ্বয়ের দৃষ্টির রেখাকে
অনুসরণ করে যখন ফিরলো চেতনে
স্থির দেখে তার কপোলের মায়াবী ত্বকে
এই মনের ভাব খুব সহজে নিয়েছে বুঝে।
খড়কুটোতে তৈরি করা বিহঙ্গের নীড়ে
পাখির ছানা যেমন করে মাথা উচিয়ে
তার জননীর আগমনে আনন্দ চিত্তে
উভয় ঠোঁটেকে বের করে দেয় খুদা মিটাতে।

Comments

    Please login to post comment. Login