খালিদকে প্রথম যখন দেখেছিলাম সে তখন অত্যন্ত বিধ্বস্ত অবস্থায় ছিলো। সদ্য প্রেমে ছ্যাকা খেয়ে এসেছে। মেয়েটা আরেকটা ছেলের সাথেও একই সাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছিলো। এটা জানার পর সে খুব ভেঙ্গে পড়েছে।
ওর সম্পর্কে আগে অনেক ভালো ভালো কথা শুনেছিলাম। অত্যন্ত ডিসিপ্লিনড একটা ছেলে। নামাজ পড়ে এবং অত্যন্ত ধার্মিক।
তবে দেখা হওয়ার পরেও মনে হলো সে খুবই ভদ্র ছেলে। কথাবার্তায় বুদ্ধিমান মনে হলো বটে। শুধু একটা ভুল করে ফেলেছে।
এবার গতকাল যখন দেখা হলো, আরো অবাক হলাম। হাল হকিকত ভালোই মনে হলো৷ ছ্যাকা খাওয়ার কথা জিজ্ঞেস করতেই খুব লজ্জিত হলো।
সে আমূল পরিবর্তন করে ফেলেছে নিজের মধ্যে। আমাকে বলতে লাগলো, এটা তার জীবনে একটা কালিমা লেপন করে দিয়েছে৷ বিয়ের আগে কোন প্রকার সম্পর্কে যাওয়া কোনভাবেই ঠিক কাজ হয়নি৷
আমি ওকে শান্তনা দিলাম। তবে তার কথা শুনে আমি আরো বেশি অবাক হলাম।
আমাকে বুঝালো যে, এই মেয়ের তো কেউ একজন স্বামী হবে। প্রেম করার কারণে কিছুটা হলেও সেই ব্যক্তির হক তার কারণে নষ্ট হয়েছে। সে ব্যক্তি যদি বিচার দিবসে তাকে অপদস্ত করে? তাছাড়া বান্দার হক তো আল্লাহ নিজেও ক্ষমা করেন না।
যদি আল্লাহ এই ঘটনা সবার সামনে প্রকাশ করে দিয়ে তাকে সেদিন লজ্জিত করেন?
কিভাবে সে আল্লাহর সামনে দাঁড়াবে?
কিভাবে নবীজি সা: কে নিজের মুখ দেখাবে সেদিন?
খালিদের মাঝে পরিবর্তন দেখে আমারও খুব ভালো লাগলো। বেচারা অনেক তওবা করেছে। আমিও দোয়া করি যেন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আরো দোয়া করি যেন, বিচার দিবসে আল্লাহ তাকে লজ্জিত না করেন।
27
View