খুব কাছের একজন বড় সোহেল প্রশ্ন করলেন,"আলেমরা কেন ফতুয়া দেয়? আমরা কি নিযেরা কোরান পড়ে বুঝতে পারিনা? আলেমরা কেন সব বিষয়ে ফতুয়া দিবে?"
উনার কথায় যুক্তি আছে। আমিন উনার কথা শুনে আবার জিজ্ঞেস করলো,"আলেমরা ফতুয়া দিলে আপনার সমস্যা কোথায়?"
আসলে ভাস্কর্য আর মূর্তি আলেমদের দৃষ্টিতে একই জিনিস, এই কথাটাই তিনি মানতে পাতছেন না। কেন আলেমরা ভাস্কর্য বানালে তাকে মূর্তি বলে তার বিরোধিতা করে? আর মূর্তিতে আলেমদের এত সমস্যা কেন?
আমিন বললো,"মূর্তি যা মন্দিরে আছে তা নিয়ে তো কোন আলেম কিছুই বললেন না। এটা যাদের ধর্মীয় বিশ্বাসের বিষয় তাদের জন্য। কিন্তু জনগণের টাকা পয়সা খরচ সব জায়গায় মূর্তি বসাবে এটা তো এদের মুসলিমরা চায়না।"
সোহেল ভাই বললেন,"আলেমরা বললেই কি মূর্তি আর ভাস্কর্য এক হয়ে যায়? কেন তারা এমন ফতুয়া দেয়?"
আমিন বললো,"আপনি ভুগোলের ছাত্র। আমি দর্শনের ছাত্র। এখন আমি যদি গুগোল বিষয়ে জ্ঞান দিই, কেমন লাগবে? আপনি অবশ্যই তা মেনে নিবেন না।
আলেমরা ইসলামের উপর পড়াশোনা করেন। তারাই তো তাদের জ্ঞানের ভিত্তিতে ফতুয়া দিবেন। এটাই স্বাভাবিক।
আর প্রায় সকল আলেমদের ফতুয়াই একই হয়। হয়ত মানুষভেদে সামান্য পার্থক্য থাকতে পারে৷ কিন্তু মৌলিক বিষয়ে সবাই প্রায় একমত পোষণ করেন।
অনেক বিষয়ই আছে যা ব্যাখ্যা করার জন্য বিশেষ জ্ঞানের প্রয়োজন হয়। আলেমরা সারাজীবন ইসলামের নানা বিষয়ে জ্ঞান অর্জন করেন। ফলে তারা সহজেই যে কোন বিষয় ব্যাখ্যা করতে পারেন।"