স্পিকার্স কর্নারের একটা ভিডিও সামনে আসলো। সেটাই দেখছিলাম। একজন খৃষ্টান ব্যক্তি মুসলিম ভাইকে বলছেন,"মুসলিমরা শুধু যুদ্ধ করে। আমরা কোন যুদ্ধ চাইনা।"
মুসলিম ভাইটি জবাবে বললেন,"আপনি কোন যুদ্ধের কথা বলছেন? সেটা বলুন।
মুসলিমরা কি প্রথম বিশ্বযুদ্ধ করেছে?
তারা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছে?
সেখানে ইহুদি নিধন কি মুসলিমরা করেছিলো?
স্প্যানিশ ইংকুইজিশন কি মুসলিমরা করেছে?
সপ্তদশ শতকের সেই গৃহযুদ্ধ তো খ্রিস্টানদের মাঝেই হয়ে ছিলো, তাইনা?
দুই হাজার সনের পর বিশ্বের প্রায় ত্রিশটি দেশে হামলা হয়েছে। এগুলোর প্রায় সবই করেছে আমেরিকা। তারা তো মুসলিম দেশ নয়।"
খৃষ্টান লোকটি আর নিতে না পেরে সেখান থেকে চলে যায়। অনেকেই মনে করেন যে, ধর্মের জন্যই যুদ্ধ হয়। এটা ভুল পারসেপশন। কারণ যুদ্ধুগুলোর দিকে দেখলেই আমরা বুঝতে পারি। প্রায় সকল যুদ্ধই হয়ে থাকে ক্ষমতা আর সম্পদ দখলের জন্য। কিন্তু এক শ্রেনীর মানুষ সব দোষ ধর্মের উপর দেয়, বিশেষ করে ইসলামের উপর।
135
View