Posts

গল্প

দুটি আশ্চর্য পাপ বা গোনাহের কাজ

March 30, 2026

Md. Anwar kadir

23
View

ইসলামের দৃষ্টিতে দুটি আশ্চর্য পাপ বা গোনাহের কাজ রয়েছে। এই দু'টি কাজ কেউ না করলেও পাপী হতে পারে বিশেষ পরিস্থিতিতে।

প্রথম কাজ=জুয়া খেলা:
এটিকে অপবিত্র এবং শয়তানের কাজ বলে কোরানে উল্লেখ করা হয়েছে। 
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি তার সাথীকে বলে, 'এসো আমরা জুয়া খেলি', সে যেন সদকা করে।" 
সহিহ বুখারি (হাদিস: ৬৬৫০) ও সহিহ মুসলিম (হাদিস: ২২৬০)।
অর্থাৎ এমন কথা বলার মাধ্যমেই সে গুনাহে লিপ্ত হয়ে পড়ে এবং এর কাফফারা হিসেবে তাকে দান-খয়রাত করতে বলা হয়েছে। 


খেলাধুলা অনেক আনন্দের বিষয় এবং ইসলাম খেলাধুলাকে উৎসাহিত করে। কিন্তু অনেকেই টাকা বা কোন কিছুর বিনিময় রেখে বা বাজি ধরে খেলতে চায়। এক্ষেত্রে এমন গোনাহ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই, আমাদের সাবধান হওয়া উচিত৷

দ্বিতীয় কাজ=পুরুষদের আকর্ষণের জন্য সাজসজ্জা করা:
একজন নারী যদি সুগন্ধি মেখে বা বিশেষভাবে সেজে পরপুরুষের আকর্ষণের জন্য বাইরে বের হয়, তবে সে ব্যভিচারের সমতুল্য পাপী হয়। 


রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "যে নারী সুগন্ধি মেখে মানুষের (পুরুষের) মাঝ দিয়ে অতিক্রম করে যেন তারা তার ঘ্রাণ পায়, তবে সে একজন ব্যভিচারিণী।"
সুনানে তিরমিজি (হাদিস: ২৭৮৬), সুনানে নাসায়ি (হাদিস: ৫১২৬) এবং সুনানে আবু দাউদ (হাদিস: ৪১৭৩)


বর্তমানে আমাদের মুসলিম মা-বোনেরা পোশাক এবং সাজসজ্জার ক্ষেত্রে অতিরিক্ত উদার। তাদের একটা বড় অংশ লোক দেখানোর জন্য সাজসজ্জা গ্রহণ করে। তারা যেন আল্লাহকে ভয় করে। 
নিজেকে প্রদর্শন করার মাধ্যমে তারা নিজের জন্য এবং নিজের অভিভাবকদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিপর্যয় ডেকে আনেন। 


আল্লাহ সবাইকে বুঝার মতো তাউফিক দান করুন।

Comments

    Please login to post comment. Login