Posts

কবিতা

প্রেম তরঙ্গ (মহাকাব্য) ২য় সর্গ, পর্ব- ৮

April 1, 2026

অকৈতব

29
View

ধীরে ধীরে আমার দৃষ্টির সীমানা হতে
তারা তিন জন চলে গেলো একদম আড়ালে
কালো আধার যেনো তখন দুনিয়ার মঞ্চে
যবনিকা টেনে দিলো রাতের চাদরে।
এভাবেতে শুভ একটি সুন্দর বিকেলে
হয়ে গেলো আমার মনের প্রেমের আসনে
যে এতোকাল বসে ছিলো গোপন স্বপনে
সেই আরাধ্যা হূরের দর্শন অদৃশ্যের দানে।
আমি তখন ওখান থেকে পুরো মন জুড়ে
অজানা এক গভীর স্বাদের তৃপ্ত সুখ নিয়ে
ধীরে ধীরে আকাশ বাতাস প্রকৃতির সাথে
মনে মনে কথা বলে ফিরলাম বাড়িতে।
বাড়ি ফিরে ঘরের ওয়াল পড়ার টেবিলে
আসবাবপত্র বই পুস্তক আর চোখের দৃষ্টিতে
ওই রূপসী স্বর্গ দেবীর রূপ আকর্ষণে
তার বদনের ছবি উঠলো চারদিকে ভেসে।
খেতে বসে ভাতের থালার ভাত গুলোর মাঝে
পানির পাত্রের পানির ভিতর স্পষ্ট রূপে
ঘুমের মাঝে কিংবা সজাগ দৃষ্টির কেন্দ্রতে
আমি শুধু তার ছবিকে পাচ্ছিলাম দেখতে।
দেখছি আমি অনেক কন্যা আমার চোখেতে
কেউ লাগেনি পরীর মতো এতো সুন্দর যে
রাখছে সে যে দীপ্ত স্বপন দুটি নয়নে
প্রেমের মায়া আগলে রাখছে অন্তরের মাঝে।
আমি চাচ্ছি খুব করে তার সঞ্চিত প্রেমে
আমার অংশের ভাগ বসাতে দ্রুততার সাথে
তাই তো চাতক পাখির মতো স্থির দৃষ্টিতে
আছি চেয়ে বিভোর স্বপ্নে তার আকর্ষণে।
তার বদনে নয়ন আমার পেয়েছে খুঁজে
আমার মনের মন্দির ঘরের প্রেমের দেবীকে
যে আমার সব ভূত ভবিষ্যৎ আনন্দ লোককে
তার ভিতরে রাখছে ঢেকে যতনে মুড়ে।
আমার প্রেমের রঙিন স্বপ্ন সবচেয়ে মিশে
আছে বেশি তার নয়নের কাজলের রঙে
আমার মনের সুখের চাবি গচ্ছিত করে
সে রেখেছে তার কোমরের বিছাতে বেঁধে।
তাকে দেখার পরে থেকে আমার নিঃশ্বাসে
সে মনে হয় মিশে গেছে ভীষণ দাপটে
এখন আমার শ্বাস প্রশ্বাসের চলোন চালোনে
তার প্রয়োজন অনুভূত হচ্ছে খুব করে।
চেতন কিংবা অচেতনে সব অবস্থাতে
ঘুমের ভিতর স্বপ্ন মাঝে কিংবা সজাগে
উদাস কিংবা আমার পুরো সচেতন মনে
তার অস্তিত্বের উপস্থিতি থাকছে সজোরে।
মনে মনে বুঝতে পারলাম মনের ভিতরে
শক্তিশালী একটা চিন্তার উদ্রেক হয়েছে
আমার এখন বাঁচা মরা সম্পূর্ণ রূপে
এই সুন্দরী কন্যার উপর বর্তে গিয়েছে।

Comments

    Please login to post comment. Login